ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ভারতের কাছে হার দিয়ে নারী টি-২০ বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ দল। আজ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ও টুর্নামেন্টে ষষ্ঠ ম্যাচে ভারতের কাছে ১৮ রানে পরাজিত হয় বাংলাদেশ নারী দল।
পার্থে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে মারমুখী মেজাজে শুরু করেন ভারতের ওপেনার শেফালি ভারমা। প্রথম ৮ বলে দু’টি ছক্কা মারেন তিনি। তবে ১১তম বলে ভারত শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশের অফ-স্পিনার সালমা খাতুন। ভারতের আরেক ওপেনার তানিয়া ভাটিয়াকে ২ রানে বিদায় দেন সালমা।
তবে ভারমার ৩৯ ও জেমিমা রড্রিগুজের ৩৪ রানে ভারতের স্কোর শতরানের কাছাকাছি পৌঁছে যায়। মাঝে অধিনায়ক হরমানপ্রীত কাউর ৮ রানের বেশি করতে পারেননি। এতে ৪ উইকেট হারিয়ে ৯২ রানে পৌছে লড়াকু স্কোরের পথ পায় ভারত।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। শেষদিকে ভিবা ৪টি চারে ১১ বলে অপরাজিত ২০ রান করেন। রিকা ঘোষ ১৪ ও দিপ্তি শর্মা ১১ রান করেন। বাংলাদেশর সালমা ২৫ রানে ও পান্না ঘোষ ২৫ রানে ২টি করে উইকেট নেন।
১৪৩ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। ৩ রান করেন তিনি। এরপর শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার মুরশিদা খাতুন ও সানজিদা ইসলাম। ৩৯ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখেন তারা।
দলীয় ৪৪ রানে মুরশিদার বিদায়ে ভাঙ্গে এই জুটি। ৪টি চারে মুরশিদা ২৬ বলে ৩০ রান করেন। সানজিদার সাথে দলের রানের চাকা সচল রেখেছিলেন চার নম্বরে নামা নিগার সুলতানা। তবে বেশি দূর যেতে পারেননি তারা। দলীয় ৬১ রানে ও ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন সানজিদা।
পাঁচ নম্বরে নেমে খালি হাতে ফিরেন ফারজানা হক। এমন অবস্থায় ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন ফাহিমা খাতুন, জাহানারা আলম ও রুমানা আহমেদ। কিন্তু তিন জনই ছোট ইনিংস খেলে বিদায় নিলে বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়। ফাহিমা ১৭, রুমানা ১৩ ও জাহানারা ১০ রান করে থামেন। বাংলাদেশ করতে পারে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান। ভারতের পুনাম যাদব ১৮ রানে ৩ উইকেট নেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরাতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার