ভিয়েতনামে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৬ জুলাই ২০২৫ শনিবার
শুক্রবার দা নাং শহরের দিকে যাওয়ার সময় হা তিন প্রদেশে দুর্ঘটনাগ্রস্ত বাসটি পরিদর্শন করছে ভিয়েতনামী কর্তৃপক্ষ। ছবি : এএফপি
মধ্য ভিয়েতনামে একটি পর্যটন বাস দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্লিপার বাসটি রাজধানী হ্যানয় থেকে কেন্দ্রীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল। হা তিন প্রদেশে বাসটি রাস্তা থেকে সরে গিয়ে রাস্তার পাশের চিহ্নগুলোতে ধাক্কা খেয়ে উল্টে যায়। নিহত ১০ জনই ভিয়েতনামী নাগরিক। এদের মধ্যে পাঁচজন দেশীয় পর্যটক ছিলেন, যারা ছুটি কাটাতে দা নাং যাচ্ছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের মুখোমুখি একটি প্রাক্তন ফরাসি ঔপনিবেশিক বন্দর শহর দা নাং দেশীয় ও আন্তর্জাতিক উভয় দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় ড্যান ট্রাই নিউজ সাইটকে জানিয়েছেন, বাসটি উল্টে গেল... আমার শরীর ও হাত বিছানার পাশে থেঁতলে যাওয়ায় আমি উঠে বসতে পারছিলাম না।
তিনি আরও বলেন, নিহত ও গুরুতর আহতদের মধ্যে অনেকেই বাসের সামনের দিকে অবস্থিত স্লিপার বাঙ্কে বসে ছিলেন। তারা জোরালো ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।
দুর্ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। সরকারের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, এই বছরের প্রথমার্ধে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৪ সালের একই সময়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচ হাজার ৩৪৩ জন।
উল্লেখ্য, এই দুর্ঘটনাটি ঘটে উত্তর ভিয়েতনামের ইউনেস্কো-স্বীকৃত হা লং উপসাগরে একটি পর্যটক নৌকা ডুবে যাওয়ার মাত্র এক সপ্তাহ পর। সেই দুর্ঘটনায় ৩৮ জন ভিয়েতনামী পর্যটক ও ক্রু সদস্য নিহত হয়েছিলেন। উদ্ধারকারীরা এখনও নৌকা থেকে নিখোঁজ একজন যাত্রীর সন্ধান করছেন। গত সপ্তাহে টাইফুন উইফা দেশটির দিকে এগিয়ে আসার সময় ঘটে যাওয়া দেশের সবচেয়ে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় মাত্র ১০ জন বেঁচে গিয়েছিলেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











