ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, আটক ৪ ডাক্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২০ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে মারা গেছেন পঞ্চম শ্রেণির ছাত্রী তাছিয়া জাহান তনায়া (১২)।
তিনি সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় তাদের সন্তানকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বসুন্ধরা আদদ্বীন হাসপাতালে।
স্বজনদের অভিযোগ, দুপুরে এপেন্ডিসাইটিস অপারেশনের জন্য ওটিতে হেঁটে যায় তাসনিয়া জামান তনয়া। কিন্তু তনয়া ওটি থেকে ফেরে লাশ হয়ে। ভুল চিকিৎসায় তাদের সন্তানকে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
তনয়ার বাবা মনিরুজ্জামান বলেন, আমার মেয়ের পেটে ব্যথা অনুভব করলে সোমবার আদদ্বীন হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার এটা এপেন্ডিসাইটিসের ব্যথা উল্লেখ করে অপারেশন করার কথা বলেন। তখনি মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
কয়েক মাস আগে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়। তারপরেই মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে আহনাফ তাহমিন আয়হাম (১০) নামের আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় নাড়া দেয় সারাদেশ।
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু