ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১২:২৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ভূমি-কৃষি-সম্পত্তিতে নারীর সমঅধিকার বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভূমি-কৃষি ও সম্পত্তিতে নারীর সমঅধিকার বিষয়ক গ্লোবাল লার্নিং শেয়ারিং শীর্ষক কর্মশালা ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হচ্ছে। 

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) এবং বেনেফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর যৌথ আয়োজনে দু'দিন ব্যাপী (১৯-২০ অক্টোবর ) ফরিদপুরের ডেমরাকান্দিতে ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) তে এই কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালায় 'নারীর ভূমি অধিকার ও অর্থনৈতিক ক্ষমতায়ন, ভূমি মালিকানায় নারী-পুরুষের অধিকারসমূহ সম্পর্কিত তাত্ত্বিক ডাইমেনশনসমূহ, নারীর নিরাপদ ভূমি মালিকানা  নিশ্চিতকরণের ক্ষেত্রে নেতিবাচক সামাজিক নিয়ম চিহৃিত করা, জেন্ডার ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ এর প্রয়োজনীয়তা সম্পর্কে পরস্পর আলোচনা, নারীর ভূমি-কৃষি অধিকার, কৃষি ক্ষেত্রে প্রথাগত ঐতিহ্য সংরক্ষণে গ্রামীন নারী কৃষকের অবদান, স্বীকৃতি ও জনপ্রিয়করণসহ বিভিণ্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদেরকে ধারণা দেন এএলআরডি'র সহকারী কর্মসূচী সমন্বয়কারী সানজিদা খান রিপা, কর্মসূচী কর্মকর্তা শফিকুল ইসলাম, ও সহকারি কর্মসূচী কর্মকর্তা ফারহানা ফেরদৌস ।

কর্মশালায় এএলআরডি পরিচালিত উইমেন ল্যান্ড রাইটস নেটওয়ার্ক এর ১৫টি সহযোগী সংস্থার প্রধানগণ এবং জাতীয় পর্যায়ের চারজন সাংবাদিক অংশগ্রহণ করেন।

নারীর ভূমি ও কৃষি অধিকার আদায়ের লক্ষ্যে স্থানী এবং জাতীয় পর্যায়ে মানষুকে সম্পৃক্ত করে বৃহত্তর জনমত গড়ে তোলার জন্য নিজেদেরকে তৈরি করার উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।