ভেনিসে কার্নিভালের সময় স্থানীয়রা কী করেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০১ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীনতম কার্নিভালগুলির একটি ভেনিসের কার্নিভাল। প্রতিবছর লাখ লাখ মানুষ এই সময়টায় ভেনিসে যান। স্থানীয়রা বিষয়টি কীভাবে দেখেন? তারা ঐ সময় কী করেন?
প্রতিবছর লাখ লাখ মানুষ ভেনিসে ঘুরতে যান। কার্নিভালের সময়ও অনেক মানুষের সেখানে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তখন ভেনিসে চলাফেরা স্বাভাবিক সময়ের চেয়ে আরো বেশি চ্যালেঞ্জিং হতে পারে।
ভেনিসে জন্মগ্রহণ করা আনা ওহালোরান বলেন, সময় যে জিনিসটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো, কীভাবে চলাচল করতে হবে। জনাকীর্ণ স্থান এড়াতে আমি সাধারণত যা করি তা হলো, পিছনের রাস্তাগুলি নেওয়া, যেখানে ভিড় অনেক কম থাকে।
ভেনিসের কার্নিভাল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীনতম কার্নিভালগুলির একটি। একাদশ শতকে এটি শুরু হলেও ১৮ শতকের আগে এটি জনপ্রিয় হয়ে ওঠেনি। ঐতিহাসিকভাবে এটি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের একত্রিত হওয়ার একটি উপায় ছিল। আজ এটি একটি জমকালো উদযাপন, যার মধ্যে আছে রঙিন কুচকাওয়াজ, সংগীত আর প্রচুর পোশাক ও মুখোশ।
আনা বলেন, মানুষ যখন মুখোশ পরে, তখন তিনি ধনী, নাকি গরিব, তা বলা যায় না। অর্থাৎ মুখোশের কারণে সবাইকে সমান মনে হয়। আর এটাই এটার সৌন্দর্য। কার্নিভাল বা পর্যটন মৌসুমের সময় কিছু স্থানীয় বাসিন্দা ভিড় এড়াতে লেগুন ছেড়ে চলে যান। কিন্তু যখন আনা থাকেন তখন তিনি সাধারণত ভেনিসের পশ্চিমে ক্যাম্পো দেই টোলেন্টিনিতে বন্ধুদের সাথে আড্ডা দেন।
কার্নিভালের সময় প্রধান চত্বর, ভবন আর খালগুলিতে কয়েক ডজন অনুষ্ঠানের আয়োজন থাকে। তাই আনা আর তার বন্ধুরা আরও দূরের খালগুলিতে যেতে পছন্দ করে।
ক্যাম্পো সান্তা মার্গারিটা শিক্ষার্থীদের এলাকা হিসেবে পরিচিত। সেখানে অনেক তরুণ-তরুণী কাজকিংবা বিশ্ববিদ্যালয়ের পর আড্ডা দেন।
ভেনিসে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমার কাছে কার্নিভাল, ভেনিসের একটি আইকনিক অনুষ্ঠান। তবে একজন ভেনিসিয়ান হিসেবে এটি উপভোগ করা একটু কঠিন, কারণ, এই সময়টায় প্রচুর মানুষ থাকে। আর সরু রাস্তা দিয়ে হাঁটা খুব কঠিন। তাই ভেনিসিয়ানরা কার্নিভালের সময় নিজেদের কিছুটা আলাদা করে রাখেন।
আরেক বাসিন্দা বলেন, আমি রিয়ালটোর কাছে থাকি, এবং মাঝেমধ্যে আমার বাড়ির বাইরে অনেক লোক থাকায় আমি বাড়ি থেকে বের হতে পারি না।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






