মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনের সময় লেকে পড়ে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় দুর্গাপ্রতিমা বিসর্জনের জন্য তৈরি একটি অস্থায়ী সেতুর ওপর পার্ক করা ট্রলি লেকে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
খান্ডোয়া পুলিশ সুপার (এসপি) মনোজ রাইয় জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অস্থায়ী সেতুর ওপর পার্ক করা অবস্থায় গাড়িটি লেকের মধ্যে পড়ে যায়। ঘটনার পর ১০-১৫ জন লেকে ঝাঁপ দিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করেন, তবে ডুবে যাওয়া কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নাবালকসহ ১৩ জন ছিলেন। তাদের মধ্যে নারী ছিলেন ছয়জন।
পুলিশ জানিয়েছে, আট বছর বয়সি একজন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল তাকে খোঁজার জন্য অভিযান অব্যাহত রেখেছে। খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সিদ্ধার্থ বহুগুণা জানান, আহত তিনজন মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পি জুগতাওয়াট নিশ্চিত করেছেন, হাসপাতালে ১৩ জনের লাশ এসে পৌঁছেছে।
ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, আহত ব্যক্তিদের পাঞ্জানা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে খান্ডোয়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনো চলছে। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনার সময় ট্রলিতে ৩০ থেকে ৩২ জন ছিলেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাশাপাশি চিকিৎসক ও পুলিশ উপস্থিত রয়েছে।
স্থানীয় বাসিন্দা ফকির চাঁদ কুশওয়াহা জানান, তিনি ও অন্যরা ছয়টি লাশ টেনে বের করেছেন এবং তিনজনকে জীবিত উদ্ধার করেছেন। তিনি অনুমান করে জানান, লেকটি প্রায় ৫০ ফুট গভীর। এ কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি দেবী দুর্গার কাছে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলোকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি।’
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







