মহিলা পরিষদের ২৪-দফ প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার
বাংলাদেশ মহিলা পরিষদ সিডও সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন ও অভিবাসী নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতে করণীয় সম্পর্কে ২৪ দফা প্রস্তাব দিয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভায় এই ২৪-দফা প্রস্তাবনা পেশ করা হয়।
মহিলা পরিষদের সহ-সভাপতি ফউজিয়া মুসলিমের সভাপতিত্বে সিডিও দিবস উপলক্ষে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার, ইউএনউইমেনের প্রোগ্রাম কো-অডিনেটর তপতী সাহা, রখা চৌধুরী প্রমুখ।
সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেখা সাহা নারীর মানবাধিকার দলিল-সিডও : অভিবাসী নারী শ্রমিকদের অধিকার নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার আলোচনা সভায় প্রবাসে গৃহকর্মী নির্যাতন বন্ধ করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ সউদি আরবে গৃহকর্মীদের নির্যাতন বেশি হয়। তবে সরকারের পক্ষ থেকে নতুন নতুন দেশে শ্রম বাজারের সুখবর রয়েছে। জাপান ও রাশিয়াসহ অনেক দেশ গৃহকর্মী নিয়োগে বেশ আগ্রহী হয়ে ওঠেছে। একটি প্রতিনিধিদল এই বিষয়ে বর্তমানে জাপান সফর করছে এবং শিগগিরই রাশিয়ার সাথে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে তিনি উল্লেখ করেন।
সভায় নিরাপদ অভিবাসন ও নারী শ্রমিকদের সুরক্ষায় সিডও সনদসহ শ্রম অধিকার সুরক্ষায় অভিবাসী শ্রমিকদের জন্য ২৪ দফা প্রস্তাবনা কার্যকর করার দাবি জানানো হয়। ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সাধন অর্থাৎ কনভেনশন অন দ্য ইলিমিনেশন অব অল ফরম অব ডিসক্রিমিনেশন সিডও সনদের বাস্তবায়নের দাবি জানানো হয়। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা নিশ্চিতকরণসহ মানুষ হিসেবে নারীর সার্বিক উন্নয়ন ও বিকাশের জন্য অনুকূল সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে এই সনদ গৃহীত হয়। ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর থেকে এটা কার্যকর হতে শুরু করে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার


