মাইগ্রেন আর অবসাদ দূর হবে এক ওষুধেই, দাবি গবেষকদের
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মাইগ্রেন— এমন একটি সমস্যা, যে ভোগে সেই বোঝে এর কষ্ট। মাথা ব্যথার একটি তীব্র কষ্টদায়ক ধরন এটি। গরম পড়লে বাড়ে মাথা ব্যথা, বৃষ্টিতে ভিজলেই মাথায় যন্ত্রণা, হাই বিটে গান শুনলে মাথা ব্যথা, অফিসের মিটিং চলতে চলতে মাথার যন্ত্রণা। কারণের যেন শেষ নেই।
এই মাথা ব্যথা সাধারণ ব্যথা থেকে আলাদা। একবার শুরু হলে যেন থামতেই চায় না। ভোগান্তির শেষ এখানে শেষ নয়। গবেষকরা বলছেন, দীর্ঘ সময় মাইগ্রেনে ভোগা রোগীদের মধ্যে অনেকসময় অবসাদের লক্ষণও দেখা দেয়। মাইগ্রেন থেকে ‘অ্যাংজাইটি অ্যাটাক’ হয়েছে, এমন রোগীর সংখ্যাও কম নয়।
এবার মাইগ্রেন আর অবসাদে ভোগা ব্যক্তিদের জন্য এলো স্বস্তির খবর। এক ওষুধেই মিলবে দুই সমস্যার সমাধান। এমনই এক ওষুধ তৈরির দাবি করেছেন আমেরিকার বিজ্ঞানীরা।
‘ফ্রিমেনেজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করেছেন গবেষকরা। দাবি করা হয়েছে এই ওষুধ একইসঙ্গে মাইগ্রেন আর অবসাদ দুটোই কমাবে। ‘জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এর একটি গবেষণাপত্রে প্রকাশিত খবরে এই তথ্য জানা গেছে।
গবেষকেরা জানিয়েছেন, নতুন ওষুধটি ৫৪০ জনের ওপর প্রয়োগ করে দেখা হয়েছে। তাদের মধ্যে কারও মাইগ্রেন ছিল, আবার কেউ অবসাদে ভুগছিলেন। অনেকে আবার উভয় রোগেই ভুগছিলেন। ওষুধটি নির্দিষ্ট ডোজে খেয়ে প্রায় সবাই উপকার পেয়েছেন।
‘ফ্রিমেনেজ়ুমাব’ ওষুধটি মস্তিষ্কের প্রদাহ কমাতে পারে। পাশাপাশি, স্নায়ুর যেকোনো জটিল সমস্যা সমাধানেও এটি ইতিবাচক ভূমিকা রাখে। এমনটা দাবি গবেষকদের।
আপাতত ব্রিটেন, আমেরিকা, জার্মানি-সহ ১২টি দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করা হচ্ছে ওষুধটি। গবেষকরা জানিয়েছেন, বহু মানুষের ওপর পরীক্ষা সফল হলে, তবেই সেটি বাজারে নিয়ে আসা হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










