মার্চ ফর গাজা: কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান রূপ নিয়েছে মানুষের সমুদ্রে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে জনতা ছুটে আসে উদ্যানে।
দেখা গেছে, শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে জমায়েত হয়েছে উদ্যানে। প্রবেশপথে সক্রিয় ছিলেন স্বেচ্ছাসেবকরা, কর্মসূচিকে সুশৃঙ্খল রাখতে কাজ করেছেন শুরু থেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশপাশে পতাকা বিক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো—বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি সযত্নে সাজানো ফিলিস্তিনের পতাকাও।
দলমত, বয়স বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন একাত্মতা জানাতে। অনেকেই বলেছেন, এটি শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতির প্রকাশ নয়, বরং এটি মানবতার পক্ষেও এক স্পষ্ট অবস্থান। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনে যেভাবে মুসলমানদের ওপর গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যায় না, তাই প্রতিবাদ জানাতে এসেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গাজায় চলমান নৃশংস হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক চেতনা জাগিয়ে তুলতেই এই ব্যতিক্রমধর্মী গণজমায়েতের আয়োজন। বিকেল ৩টা থেকে মাগরিবের নামাজের আগপর্যন্ত চলবে এ কর্মসূচি।
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন







