‘মাশরুম লাঞ্চ’ হত্যাকাণ্ড, আসামির যাবজ্জীবন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুশ খাইয়ে তিন আত্মীয়কে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে আসামি এরিন প্যাটারসনের। স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টোফার বিলে এই রায় ঘোষণা করেন।
এরিনের বিরুদ্ধে অপর একজনকে হত্যাচেষ্টার অভিযোগও আছে। আদালত রায়ে বলেছেন, আগামী ৩৩ বছর এরিন প্যাটারসন (৫০) প্যারোলের (শর্ত সাপেক্ষে অস্থায়ী মুক্তি) সুযোগ পাবেন না।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হত্যার ঘটনা ঘটে ২০২৩ সালের জুলাইয়ে। সে সময় এরিনের বাসায় অতিথি হিসেবে এসেছিলেন তাঁর সাবেক স্বামীর মা-বাবা ও ফুপু। দুপুরের খাবারে এরিন তাঁদের বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম খাওয়ান। ওইদিন এরিন বিফ ওয়েলিংটন নামের এক ধরনের খাবার রান্না করেছিলেন। ওই খাবারের সঙ্গে বিষাক্ত মাশরুম মেশানো হয়।
এ ঘটনায় বেঁচে যান ইয়ান উইলকিনসন নামের আরেক অতিথি। তবে আদালতে উপস্থিত হয়ে তিনি এরিনকে ক্ষমা করে দেন। তবে বাকি তিনজনকে হত্যার জন্য এরিনের বিচার চান। এরিনের স্বামী সাইমন প্যাটারসন বলেন, তাঁর প্রাক্তন স্ত্রীর এমন অপরাধ তাদের দুই শিশু সন্তানকে মায়ের আদর থেকে বঞ্চিত করেছে।
হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর থেকে ৬৭৬ দিন কারাবন্দি আছেন এরিন। আদালতের রায় অনুযায়ী, ২০৫৬ সালে তিনি প্যারোলের আবেদন করতে পারবেন। তখন এরিনের বয়স হবে ৮২ বছর।
আগামী ৬ অক্টোবরের মধ্যে সাজার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এরিন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, এরিন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিন আত্মীয়ের মৃত্যু একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল বলে দাবি করেছেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিন আত্মীয়কে হত্যার কারণ এখনো রহস্যময়। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও কেন হত্যাকাণ্ড হয়েছে তা এখনো অস্পষ্ট। রায়ে বিচারক বলেছেন, এটি ছিল বড় এক বিশ্বাসঘাতকতা।
অস্ট্রেলিয়ার এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, রায়ের সময় বিচারক এরিনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘স্পষ্টতই আপনি অপরাধ করেছেন। কেন করেছেন তা আপনিই জানেন।’ বিচারক আরও বলেন, এই অপরাধে ছিল পূর্বপরিকল্পিত। অতিথিদের দাওয়াত দেওয়ার দুই সপ্তাহ আগে থেকেই এ নিয়ে পরিকল্পনা করা হয়। এরিনের অপরাধ বহু মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।
এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার ভুক্তভোগীরা সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। আর বেঁচে যাওয়া ইয়ান উইলকিনসন একটি ব্যাপ্টিস্ট চার্চের পাদরি।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী







