ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৯:৪৪:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

মাস্টার্স প্রথম পর্বের ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৫৯০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৯০ জন। পাসের হার ৬৯ দশমিক ২৭ শতাংশ।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের মাস্টার্স ১ম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৭টি বিষয়ে ১২ হাজার ৪০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৯০ জন।

পরীক্ষার ফলাফল রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd বা www.nubd.info) থেকে জানা যাবে