মিডিয়ায় ৩০ শতাংশ নারী সাংবাদিক নিয়োগের দাবি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
রাজধানীতে নারী সাংবাদিকদের এক সমাবেশে বক্তারা দেশের সংবাদ মাধ্যমগুলোতে ৩০ শতাংশ নারী সাংবাদিক নিয়োগের দাবি জানিয়েছেন।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
এ অনুষ্ঠানে সকল সংবাদ মাধ্যমে যৌন হয়রানী বিরোধী কমিটি এবং চাকুরীক্ষেত্রে বৈষম্য বিরোধী কমিটি গঠনেরও দাবি জানানো হয়।
বক্তারা বলেন, গণমাধ্যমে নারীর অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ আসনগুলোতে প্রতিনিধিত্ব আগের তুলনায় বেড়েছে। তারপরও পেশাগত দায়িত্ব পালনে তাদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। সমাজের প্রয়োজনে এই প্রতিবন্ধকতা দূর হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।
বিশিষ্ট লেখক ও সমাজকর্মী নুরজাহান বোস, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এরআগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়। এ উপলক্ষে নারী সাংবাদিক কেন্দ্রের কার্যক্রম ভিত্তিক একটি আলোকচিত্র প্রদর্শণীরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী রোকাইয়া হাসিনা নীলি, কবিতা পাঠ করেন শরিফা বুলবুল।
অনুষ্ঠানে ঢাকা এবং ঢাকার বাইরের প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মাধ্যমের বিপুল সংখ্যক নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




