মিয়ানমার এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য এখনও নিরাপদ নয় মিয়ানমার। জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া এক রিপোর্টে এ কথা বলেছেন জাতিসংয়ের নিরপেক্ষ তদন্তকারী, বিশেষ দূত ইয়াংহি লি। ওই রিপোর্টে তিনি বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নিপীড়নমূলক বিধি-ব্যবস্থার অবসান ঘটাতে ব্যর্থ হয়েছে মিয়ানমার সরকার।
জাতিসংঘে দেয়া তার ওই রিপোর্টটি বিলি করা হয় শুক্রবার। এতে বলা হয়েছে, এখনও রাখাইনের উত্তরাঞ্চলে যেসব রোহিঙ্গা অবস্থান করছেন তাদের অবস্থা ভয়াবহ। তারা গ্রাম ছাড়তে পারে না। জীবিকা নির্বাহ করতে উপার্জন করতে পারেন না। এক্ষেত্রে ওইসব মানুষ শুধু মানবিক ত্রাণের ওপর নির্ভর করে বেঁচে আছেন।
তাদের অধিকারকে এত বেশি দমিয়ে রাখা হয়েছে যে, বেঁচে থাকার মৌলিক অর্থটাই তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়াংহি লি বলেছেন, যখন মিয়ানমারে এমন অবস্থা বিরাজমান তখন সেখানে শরণার্থীদের ফিরে যাওয়া নিরাপদ এবং টেকসই হবে না।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গাদের গ্রামগুলোতে বাড়ি বাড়ি গণনার ভিত্তিতে প্রশাসনিক রেকর্ড থেকে রোহিঙ্গাদের মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এতে তাদের ফিরে যাওয়ার সম্ভাব্যতাকে কমিয়ে দিচ্ছে। রোহিঙ্গারা ফিরে গেলে তাদেরকে একটি ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড দেয়ার কথা বলেছে মিয়ানমার। কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে এটা কোনো সমাধান নয়। রোহিঙ্গা মুসলিমদের দাবি, তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দিতে হবে। তাদের নিরাপত্তা দিতে হবে। যেসব জমিজমা, বাড়িঘর তারা ফেলে এসেছেন তা ফেরত দিতে হবে। কিন্তু বৌদ্ধ প্রধান মিয়ানমার সরকার তাদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে এমন কি একটি জাতিগত গ্রুপ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে তারা রাষ্ট্রহীন হয়ে পড়েছেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










