মুখ দেখে লক খুলবে আইফোন ৮-এর
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
আর মাত্র এক মাসের অপেক্ষা। তার পরই মুক্তি পাচ্ছে আইফোনপ্রেমীদের বহুল আকাঙ্ক্ষিত আইফোন-৮। আর আইফোনের নতুন সংস্করণ মানেই নিত্যনতুন চমক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। কোরিয়ান হেরাল্ড পত্রিকার বরাত দিয়ে ম্যাশেবল জানায়, আইফোন-৮-এ ফিঙ্গার প্রিন্ট স্ক্যান প্রযুক্তির জায়গা দখল করবে ফেস রিকগনিশন প্রযুক্তি। অর্থাৎ ব্যবহারকারীর মুখ হবে আইফোন-৮-এর লক খোলার পাসওয়ার্ড। আর ব্যবহারকারীর চেহারা চিনতে এক সেকেন্ডের ১০ লাখ ভাগের এক ভাগ সময় নেবে আইফোন-৮।
আইফোনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে কোরিয়ান হেরাল্ড পত্রিকা জানায়, ত্রিমাত্রিক সেন্সরের পাশাপাশি আইফোন-৮-এ নতুন ফেসিয়াল রিকগনিশন স্ক্যানার থাকছে, যা এক সেকেন্ডের ১০ লাখ ভাগের এক ভাগ সময়ের মধ্যে ব্যবহারকারীর চেহারা চিনতে পারবে। এ ছাড়া সামনে ও পেছনের ক্যামেরায় ছবি তোলার জন্য থাকবে অগমেন্টেড রিয়েলিটি, ত্রিমাত্রিক ভার্চুয়াল ছবি তোলার সুযোগ। যা শুধু ছবি তোলার ব্যক্তিটিকেই নয়, তার আশপাশের পরিবেশ ও সময়কে ফুটিয়ে তুলতে সক্ষম হবে।
যদি আইফোন-৮-এ ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির পরিবর্তে ফেস রিকগনিশন প্রযুক্তির ব্যবহার করা হয়, তাহলে সমস্যায় পড়তে পারেন এর ব্যবহারকারীরা। কারণ ২০১৩ সালে যখন আইফোনের ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি আসে, তখন দ্রুতই সেটা গাণিতিক কোডের মাধ্যমে লক করার বিকল্প হয়ে ওঠে। প্রথম দিকে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি সময় নিত প্রায় এক সেকেন্ড। পরবর্তী আইফোনে এক সেকেন্ড সময়কে আরো কমিয়ে আনা হয়। তাই আইফোন যদি ফেস রিকগনিশন প্রযুক্তি নিয়ে আসে, তাহলে এটাকেও ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির মতই দ্রুত হতে হবে। ফেস রিকগনিশন প্রযুক্তিসমৃদ্ধ প্রথম কিস্তির আইফোন-৮-এ যা করাটা প্রায় অসম্ভব। এমনটাই মত বিশেষজ্ঞদের। অবশ্য এই প্রযুক্তি উন্নয়নে আইফোন তো কাজ করবেই।
দ্রুততা ও কার্যকারিতার পাশাপাশি আইফোন-৮-এ আরো থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি। এ ছাড়া গতবারের রোজ গোল্ড রঙের আইফোনের জায়গা দখল করছে তামাটে রঙের আইফোন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক

