মুট কোর্ট বিতর্কে প্রথম নারী বিচারক বাংলাদেশের রোমানা
শিক্ষা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৯ জুন ২০১৯ রবিবার
আইন শিক্ষার্থীদের বিশ্বের সবচেয়ে প্রাচীন বিতর্ক প্রতিযোগিতা ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশন ২০১৯ আসরে প্রথম নারী বিচারক হিসেবে যোগ দেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের রোমানা আফরোজা।
প্রতিযোগিতাটির সবচেয়ে কম বয়স্ক বিচারক রোমানা অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এর প্রভাষক।
আইন শিক্ষার্থীদের এই বিতর্ক প্রতিযোগিতা মুট কোর্ট ওয়ার্ল্ড কাপ নামে বেশি পরিচিত। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলের হায়েত রিজেন্সিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির এবারের আসর। যৌথ আয়োজক ছিল নিউ ইয়র্কভিত্তিক ল ফার্ম হোয়াইট অ্যান্ড কেইস ও ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ)।
রোমানা প্রস্তুতিমূলক ওরাল পর্ব বিচারকের ভূমিকা পালন করেন। জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সামনে ‘জেজাপ কম্পিটিশন’-এর বিতর্ক মৌখিক ও লিখিত। প্রতিযোগিতায় বিচারক হিসেবে বিখ্যাত আইনজীবী ও কূটনীতিকদের সঙ্গে কাজ করলেন রোমানা।
জেজাপ কম্পিটিশনের মাধ্যমে সারা বিশ্ব থেকে মেধাবীসব আইন শিক্ষার্থীদের জড়ো করা হয়। এবার প্রতিযোগিতাটির ৬০ বছর পূর্ণ হয়েছে। আইন শিক্ষার্থীদের এটা বিশ্বের সবচেয়ে বড় মুট কম্পিটিশন। এবারের আসরে ছয়শো শিক্ষার্থী অংশগ্রহণ করে।
২০১৭ সালে বাংলাদেশ প্রথমবারের মতো জেসাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তখন প্রতিযোগী (ওরালিস্ট) হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেন রোমানা। তখন তার দল ও ঢাকা বিশ্ব বিদ্যালয় দল বিশ্ব জুড়ে ৪৩ দলের মধ্যে ‘বেস্ট নিউ টিম’-এর পুরস্কার জিতে।
এবার বিচারক হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারায় গর্বিত রোমানা, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি এখানে প্রথম বাংলাদেশি নারী বিচারক হিসেবে যোগ দিয়েছি। এখানে বিশ্বের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম আমি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করা রোমানার আগ্রহের জায়গা ইন্টারন্যাশনাল, কমার্সিয়াল, হিউম্যান রাইটস ও এনভায়রনমেন্ট ল।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







