মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং এর ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন বলে দেশটির তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরবেলা ছোট শহর এসকার্সেগার কাছে ঘটে যাওয়া এই সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি “ট্রেলার” এর সাথে সংঘর্ষের মুখে পড়ে।
ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, “যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত” এবং বলেছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তারা কর্তৃপক্ষের সাথে কাজ করছে। দুর্ঘটনাকবলিত বাসটি গতি সীমার মধ্যেই ভ্রমণ করছিল বলেও জানিয়েছে তারা।
তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











