মেঘ বলেছে যাবো যাবো: আহমেদ মুশফিকা নাজনীন
আহমেদ মুশফিকা নাজনীন | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
আহমেদ মুশফিকা নাজনীন
যেদিন ভাবি তাড়াতাড়ি অফিস থেকে ফিরবো। সেদিনই কেন জানি প্যাচটা লাগে। রাজ্যের কাজ আর ঝামেলা এসে যোগ হয় সময়ের সাথে। তখন কিসের আর তাড়াতাড়ি ফেরা, সবচেয়ে বেশি দেরী হয় সেদিনই। গত ৩ জুনও তাই হলো। তাড়াতাড়ি ফেরা হলো না। বাসায় যখন আসলাম তখন বাজে ৩টা ৫। আমাদের গাড়ি ছেড়ে যাবে ৩টায়। যত দ্রুত সম্ভব দরজা জানালা লাগিয়ে রেডি হচ্ছি। এমন সময় দিনাজপুর থেকে এলাে লিচু। আমরা থাকব না পাঁচ দিন। বসে গেলাম লিচু বের করে ফ্রিজে রাখতে।
আমাদের দেরী দেখে মুখ গম্ভীর করে বাসায় এলো মেজ বোন। ওরা সব রেডি। আমরা তখনও রেডি হতে পারিনি। দেরী দেখে ও কিছুটা বিরক্ত হয়ে চলে গেল। দুর্গার মতো দশ হাতে দ্রুত কাজ করতে লাগলাম।
একদিকে মুখ চলছে। অন্যদিকে যেন দশ হাত। গিজার অন করলাম এক বাথরুমে। টেনশনে শাওয়ার নিলাম আরেক বাথরুমে। তারপর, রুপি, সানগ্লাস, স্যান্ডেল বাসায় ভুলে রেখে ৩.৪০ মিনিটে ৭জনের দলটা ঢাকা ছাড়লাম। গন্তব্য মেঘের দেশ শিলং।
আহা মেঘ! চলিষ্ণু মেঘ!
শিলং-এর আকাশে মেঘ, রাস্তায় মেঘ। পাশে মেঘ, সামনে মেঘ। নরম মেঘ। ঘন মেঘ। সাদা পেঁজা তুলোর মত মেঘ। কাঁচের মতো মেঘ। কত যে মেঘের রুপ! আর কি তাদের দাপট। এই দেখা দেয়, এই মিলিয়ে যায়। এই ছুঁয়ে যায়। ওই আকাশে চলে যায়। মনে হলো আমি যেন মেঘ রাজ্যের এক প্রজা। মেঘের মর্জিমতো চলতে হবে আমাকে। তাই সই! মেঘ রাজা বলে কথা।
এর মাঝে শুরু হলো টিপটিপ বৃষ্টি। ডাউকি বর্ডারে উমগট নদীর স্বচ্ছলতা নিয়ে গল্প শুনেছিলাম। ছবিও দেখেছি। তবে আমরা দেখলাম ঘোলা পানি। বৃষ্টির কারণে নদীর পানি লালচে হয়ে গেছে। ঘাড় উচিয়ে দেখলাম ওপাশে সিলেটের জাফলং। নদী প্রায় ভরাট। বালি আর মানুষে ভরা আমার দেশ। মন বিষন্ন হয়ে গেল।
ইস! ইস! শব্দে পাইন, ওক আর চিকন বাঁশের ঝাঁড় পেরিয়ে আমরা ছুটে চলি। যাই মাওলিন গ্রামে। মেঘ ছুঁয়ে যায় আমাদের। লিভিং রুট ব্রিজ বা শিকরের ব্রীজ দেখে মুগ্ধতা বাড়ে।
পাথুরে রাস্তায় শোনা কথা ১৯৪১ সালে বৃটিশরা করে যায় এ ব্রীজ। একটা ছোট্ট শিকর আর পাহাড়ী ঝরনাকে কেন্দ্র করে এত সুন্দর পর্যটন স্পট করা যায়। ভাবা যায়না। আসলে ওরা ভাবতে পারে। আমরা পারিনা। আমরা বন খাই, নদী খাই, গাছ খাই, সমুদ্র খাই, পাথর খাই, পাহাড় খাই। আমরা হাঁউ মাঁউ করে সব খাই। খেয়ে খেয়ে আমাদের আঁশ মেটেনা। কদিন পর মেঘ খাবো কি?
যত পথে যাই তত মুগ্ধতা বাড়তে থাকে। ছোট ছোট ঘাসও এখানে যেন নিরাপদ। কেউ ওকে মাড়িয়ে যায় না। ওর সব সৌন্দর্য নিয়ে ও ফুটতে থাকে। লাল, হলুদ, বেগুনী, সাদা তারার মতো সব ফুল। কাকে ছেড়ে কাকে দেখি। পথে পথে বিছানো সব বেগুনী রঙের ফুল। পাথরের গায়ে গায়ে ফুটে আছে তারা। এঁকেবেঁকে চলা পাহাড়ী পথ।
অমিত লাবণ্যের দেখা হয়েছিলো বুঝি এখানেই। সেই অমিত! অসম্ভব রোমান্টিক এক স্বপ্ন তরুণ। যার জন্য হাজার বছর বুঝি অপেক্ষা করা যায়। পথ বেঁধে দিলো বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। তবে লাবন্যকে খুঁজিনা। সে তো আছে মনে মনে। হাওয়ায় হাওয়ায় শেষের কবিতার লাইন আওড়াই :
রঙিন নিমেষ ধুলার দুলাল
পরানে ছড়ায় আবীর গুলাল,
ওড়না ওড়ায় বর্ষার মেঘে
দিগঙ্গনার নৃত্য;
হঠাৎ-আলোর ঝলকানি লেগে
ঝলমল করে চিত্ত।
আহমেদ মুশফিকা নাজনীন : সাংবাদিক
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




