মেঘনা নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
ইউনিকর্ন লেদার জ্যাকেট মাছ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। মাছটির নাম 'ইউনিকর্ন লেদার জ্যাকেট' বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাছটি হাতিয়ার ওছখালি বাজারে বিক্রি করা হয়। বিরল প্রজাতির মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমান।
জানা যায়, হাতিয়ার জেলে মিলন মাঝি হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদীতে তিনি বিভিন্ন প্রজাতির মাছ পান। এরপর মাছগুলো নিয়ে চরচেঙা বাজারের মো. আজাদ উদ্দিনের মীম মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে ওছখালী বাজারের মাছ বিক্রেতা রিয়াজ উদ্দিন মাছগুলো কিনে নেন।
বুধবার বিকেলে ওছখালী বাজারে মাছগুলোর মধ্য থেকে ৮০০ গ্রাম ওজনের বিরল প্রজাতির ইউনিকর্ন লেদার জ্যাকেট মাছটি ২০০ টাকায় কিনে নেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জকি উদ্দিন। পরে মাছটি এক নজর দেখতে মানুষজন ভিড় করে।
মাছ বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, আমি অনেকগুলো মাছ চরচেঙা বাজারের মো. আজাদ উদ্দিনের মীম মৎস্য আড়ত থেকে কিনে নিয়ে এসেছি। এরমধ্যে বিরল প্রজাতির একটা মাছ পাই। মাছটি দেখতে মানুষজন ভিড় জমায়। তারা ভিন্ন ভিন্ন নাম বলে। জকি উদ্দিন নামের এক ব্যক্তি ৮০০ গ্রাম ওজনের মাছটি ২০০ টাকায় কিনে নেন।
মাছটির ক্রেতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জকি উদ্দিন বলেন, এমন মাছ এর আগে কখনো দেখিনি। দামও কম ছিল। নিজের উৎসাহ থেকে মাছটি কিনেছি।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এটি একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। যার নাম হলো ইউনিকর্ন লেদার জ্যাকেট। মাছটির দেখা পাওয়া কঠিন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








