যুক্তরাষ্ট্রে গির্জায় গোলাগুলি, ২ নারীসহ নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১৪ জুলাই ২০২৫ সোমবার
ছবি: সংগ্রহিত।
যুক্তরাষ্ট্রের কেন্টাকির লেক্সিংটনের রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে বন্দুকধারীর গুলিতে দুজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুরুষ। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর পালটা গুলিতে ঘটনাস্থলেই ওই বন্দুকধারী নিহত হন।
প্রথম গুলির ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৩৫ মিনিটে ব্লু গ্রাস বিমানবন্দরের কাছে। সেখানে রাজ্য পুলিশের এক সদস্য গাড়ির লাইসেন্স প্লেট রিডার সিস্টেমে সতর্কতা পাওয়ার পর একটি গাড়ি থামান। তখনই সন্দেহভাজন ব্যক্তি ওই পুলিশ সদস্যকে গুলি করে পালিয়ে যায় এবং একটি গাড়ি ছিনতাই করে প্রায় ১৫ মাইল দূরে রিচমন্ড রোড ব্যাপটিস্ট চার্চে পৌঁছে যায় বলে জানিয়েছেন লেক্সিংটন পুলিশপ্রধান লরেন্স উইদার্স।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্দুকধারীর গির্জার কিছু লোকজনের সঙ্গে পূর্বপরিচয় ছিল, তবে বিস্তারিত কিছু জানাননি উইদার্স। তিনি বলেন, গির্জা প্রাঙ্গণে পৌঁছে বন্দুকধারী সেখানে উপস্থিতদের লক্ষ্য করে গুলি চালান।
পরে ঘটনাস্থলে তিনজন পুলিশ কর্মকর্তা পালটা গুলি চালিয়ে ওই সন্দেহভাজনকে হত্যা করেন।
বন্দুকধারীর পরিচয় জানা গেলেও, নিহতের পরিবারের সদস্যদের এখনো অবহিত না করায় পুলিশ তার নাম প্রকাশ করেনি।
গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত নারীদের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন ৩৪ বছর বয়সি ক্রিস্টিনা কম্বস, আরেকজন ৭২ বছর বয়সি বেভারলি গাম।
এছাড়া গুলিতে আহত দুই পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান উইদার্স।
পুলিশ জানিয়েছে, প্রথম গুলির ঘটনাটি বিমানবন্দরের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না, যদিও এটি টার্মিনাল ড্রাইভের একটি অংশকে প্রভাবিত করে। এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমাদের টিম যাত্রীদের খোলা পার্কিং স্পটে নিয়ে যাচ্ছে। সব ফ্লাইট ও কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে।
ঘটনার পর এক বিবৃতিতে কেনটাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর আহ্বান জানান।
এক এক্স পোস্টে তিনি লেখেন, এই মর্মান্তিক সহিংস ঘটনার শিকার সবার জন্য প্রার্থনা করুন এবং লেক্সিংটন পুলিশ ও কেনটাকি স্টেট পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য







