যুক্তরাষ্ট্রে ফের পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্ল্যাক লাইভস ম্যাটারের সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিস কুলার্সের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসনকে হত্যার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) ৩ জানুয়ারি অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। সেখানে অ্যান্ডারসনকে বলতে শোনা যায়, “তারা আমাকে জর্জ ফ্লয়েড বানানোর চেষ্টা করছে।”
এ সপ্তাহে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অ্যান্ডারসন ফুটপাতে শুয়ে আছে এবং অফিসাররা তাকে ধরে রেখেছে। এসময় অ্যান্ডারসনকে প্রতিরোধ বন্ধ করতে বলছে পুলিশ। উল্টো চিৎকার করে কর্মকর্তাদের কাছে সাহায্য অনুরোধ করছিলেন অ্যান্ডারসন। পরে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
৩১ বছর বয়সী কিনান অ্যান্ডারসন একজন শিক্ষক। সান্তা মনিকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ওয়াশিংটন ডিসিতে ডিজিটাল পাইওনিয়ার্স একাডেমি নামে এক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। ৬ বছরের একটি ছেলে সন্তানও রয়েছে তার।
মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটের এক গবেষণা অনুযায়ী, ১৯৮০ থেকে ২০১৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পুলিশি সহিংসতায় ৩০ হাজার ৮০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
অভিযোগ রয়েছে, অধিকাংশ মৃত্যুর খবর দেশটির সরকারি নথিতে উঠে আসেনি।
এদিকে ২০২৩ সালের প্রথম কয়েকদিনে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) হাতে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এরা হলেন- ৪৫ বছর বয়সী স্মিথ, অ্যান্ডারসন আর ৩৫ বছর বয়সী অস্কার সানচেজ।
বুধবার তিনটি ঘটনার বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করে এলএপিডি প্রধান মিশেল মুর বলেছেন, এসব মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়গুলো আরও ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অ-হিস্পানিক কৃষ্ণাঙ্গ (আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ) জনগোষ্ঠীর ওপর পুলিশি সহিংসতার হার সবচেয়ে বেশি।
এ ঘটনায় ব্ল্যাক লাইভস ম্যাটারের সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিস কুলার্স বলেছেন, এখনো বেঁচে থাকার যোগ্য ছিল অ্যান্ডারসন। তার সন্তানেরও বাবার কাছে বেড়ে ওঠার অধিকার রয়েছে।
পুলিশ বলছে, স্থানীয় সময় ৩ জানুয়ারি বেলা ৩ টা ৩৫ মিনিটে লস অ্যাঞ্জেলেসের ভেনিস এলাকায় একটি ট্র্যাফিক দুর্ঘটনার জন্য অ্যান্ডারসনকে ডেকেছিল পুলিশ।
কারণ অ্যান্ডারসন দুর্ঘটনাটি ঘটিয়েছিলেন বলে জানিয়েছিল অন্যান্য গাড়ি চালকরা। একইসঙ্গে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন।
ফুটেজে দেখা যাচ্ছে, অ্যান্ডারসনের কাছে যখন পুলিশ পৌঁছান তখন তিনি যন্ত্রণায় ভুগছিলেন। প্রধান কর্মকর্তাকে বলছেন, ‘কেউ আমাকে মেরে ফেলার চেষ্টা করছে,’ যদিও ক্যামেরায় কোনো দৃশ্যমান হুমকি দেখা যায়নি।
আরেকটি ভিডিওতে দেখা যায়, অ্যান্ডারসনকে "দেয়ালের সাথে ঘেষে উঠতে" নির্দেশ দেন একজন অফিসার। অ্যান্ডারসন তা মেনে ফুটপাতে উঠে হাঁটু গেড়ে বসেন, মাথার পেছনে হাত দেন। পুলিশের নির্দেশ মতোই কাজ করছিলেন তিনি। কিন্তু আরও পুলিশ আসার সঙ্গে সঙ্গে তিনি উঠে যান। এবং তাকে থামানোর অনুরোধ করা হয়। তিনি তা উপেক্ষা করে রাস্তায় দৌড়ে যান।
এরপর পুলিশ যখন অ্যান্ডারসনের কাছে পৌঁছায় এবং তাকে আটক করার চেষ্টা করে, তখন তিনি অনুনয় করে বলেন, ‘দয়া করে সাহায্য করুন’ এবং ‘তারা আমাকে জর্জ ফ্লয়েড করার চেষ্টা করছে!’
বডি ক্যামেরার ফুটেজ প্রকাশের সময় পুলিশ কর্মকর্তা মুনিজ দাবি করেছেন, অনেকটা উত্তেজিত ছিল আন্ডারসন। সে পুলিশকে অসহযোগিতা করেছিল একইসঙ্গে কর্মকর্তাদের প্রতিহতের চেষ্টা করেছে।
আরেকটি ফুটেজে দেখা যায়, অ্যান্ডারসন পিঠে শুয়ে আছেন একজন কর্মকর্তা, আর এক পুলিশ তাকে হাতকড়া পড়াচ্ছেন।
এদিকে ঘটনাস্থলে অ্যান্ডারসনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। এরপর তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সান্তা মনিকা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অ্যান্ডারসন ওয়াশিংটনে বসবাস করলেও লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটাতে গিয়েছিলেন।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











