যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত: সব আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ৩০ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ির ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিনেসোটায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।
শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, আইওয়া থেকে মিনেসোটাগামী একটি ছোট বিমান শহরতলির একটি বাড়িতে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় ১২:২০ মিনিটের দিকে উড্ডয়ন করে এবং পরে মিনেসোটার ব্রুকলিন পার্কের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়। তবে ব্রুকলিন পার্ক ফায়ার সার্ভিসের প্রধান শন কনওয়ে বলেছেন, যাত্রীদের মধ্যে কেউ বেঁচে নেই। বাড়ির ভেতরে থাকা কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করার কখা ভাবছেন। দুর্ঘটনার কারণ এখনও অজানা। সংস্থাটি মিনেসোটার ঘটনাস্থলে যাচ্ছে। তারা জানিয়েছে, রোববার তারা ঘটনাস্থলে থাকবে বলে আশা করা হচ্ছে।
সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, “ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্তকারীরা সেখানকার পরিস্থিতি নথিভুক্তকরণ এবং বিমানটি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করবেন। এরপর বিমানটিকে আরও মূল্যায়নের জন্য একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে।”
সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি যে বাড়িতে বিধ্বস্ত হয়েছে তা আগুনে পুড়ে গেছে এবং স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






