ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ৩:২৩:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় চারজনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় চারজনের প্রাণহানী

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় চারজনের প্রাণহানী

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনা চিঙ্গলে বিমানবন্দরের কাছে মঙ্গলবার (৫ আগস্ট) সংঘটিত হয়। স্থানীয় কর্তৃপক্ষ এখন তদন্তে তৎপর রয়েছে।

ঘটনার দিন, ওই বিমানটি রোগী ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হচ্ছিল। ডুয়েল প্রোপেলারের এই ছোট উড়োজাহাজটি নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সাথে সাথে আগুন ধরে যায়। এতে বিমানটির চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালাচ্ছে। তাদের আশা, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার মূল কারণ উদঘাটন করা সম্ভব হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধ করা যায়। 

তথ্যসূত্র : সিএনএন