যুক্তরাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টির জেরে সৃষ্ট বন্যায় ৯ জন নিহত হওয়ার পাশাপাশি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে। ডুবে গেছে রাস্তা ও ঘরবাড়ি। এছাড়া আবহাওয়ার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ৪ লাখ মানুষ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এতে বলা হয়, কেন্টাকি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যেখানে ৮ জনের মৃত্যু হয়েছে। আর নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন।
কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
বন্যার পানিতে আটকে পড়া শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেছেন, গাড়িতে আটকে থাকা অনেককেও উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের এখনই রাস্তায় না যেতে ও বেঁচে থাকতে সতর্ক করা হয়েছে।
বিবিসি আরও জানিয়েছে, বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতে ঘটেছে বলে মনে হচ্ছে। সেখানে নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
এদিকে জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে, এই বৃষ্টির ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এছাড়া বন্যার জেরে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।
পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্যমতে, আটটি অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় বিকেলে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। উদ্ধারকর্মীরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন। তবে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











