যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটিতে কমপক্ষে ৬৪ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টারকে ঘটনাস্থলের ওপর চক্কর দিতে দেখা গেছে।
ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে।
ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে স্থানীয় পোটোমাক নদীতে পতিত হয়েছে। সেখানে একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।
কেনেডি সেন্টারের কাছের একটি পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান বিধ্বস্তের ইঙ্গিত দেয়।
এদিকে, দুর্ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






