যেসব লক্ষণে বুঝবেন যক্ষ্মা হয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
টিবি বা যক্ষ্মা একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। এই রোগটি সাধারণত ফুসফুসকে আক্রমণ করে। তবে ফুসফুস ছাড়াও দেহের অন্যান্য অংশ যেমন, হাড় এবং লিম্ফ নোডেও এই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে।
টিবি নিয়ে সাবধান হতেই হবে। নইলে যে বড়সড় বিপদের ফাঁদে পড়ার আশঙ্কাই বাড়বে। এবার এই পরিপেক্ষিতে মাথায় প্রশ্ন আসতেই পারে, এই রোগের লক্ষণগুলো ঠিক কী কী? কী ভাবে রোগ নির্ণয় করা হয়? এর চিকিৎসাই বা কী?
যেসব লক্ষণে বুঝবেন যক্ষ্মা হয়েছে
টিবি বা যক্ষ্মা একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। এই রোগটি সাধারণত ফুসফুসকে আক্রমণ করে। তবে ফুসফুস ছাড়াও দেহের অন্যান্য অংশ যেমন, হাড় এবং লিম্ফ নোডেও এই ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে।
কীভাবে ছড়ায়?
আক্রান্তের হাঁচি, কাশি এবং থুতুর মাধ্যমে এই ব্যাকটেরিয়া একজনের থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে।
এইসব লক্ষণ দেখলেই সাবধান হন
৩ সপ্তাহের বেশি কাশি
রাতেরবেলায় জ্বর
দুর্বলতা
অকারণে ওজন কমা
কাশিতে রক্ত ইত্যাদি। তাই এই ধরনের কোনও উপসর্গ দেখলে যত দ্রুত সম্ভব নিজের চিকিৎসকের পরামর্শ নিন। নইলে বিপদ বাড়বে বই কমবে না।
দ্রুত করান টেস্ট
সাধারণত সিবি ন্যাট টেস্ট করলেই এই রোগকে সহজে চিহ্নিত করা। তবে অনেক চিকিৎসক প্রথমে এই পরীক্ষা করান না। বরং তাঁরা প্রথমে রোগীকে চেস্ট এক্স রে এবং কফ পরীক্ষা করতে বলেন। তারপর দিয়ে থাকেন সিবি ন্যাট। তাই আপনার চিকিৎসক ঠিক যেভাবে যেই টেস্ট করাতে বলছেন, সেই টেস্টটাই করুন। তাদের কথা মতো চললেই আপনার সুস্থ হয়ে ওঠার পথে আর কোনও বাধা থাকবে না।
ভালো চিকিৎসা রয়েছে
টিবির বিরুদ্ধে দারুণ কার্যকরী কিছু ওষুধ রয়েছে। আর এই ওষুধগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়ম মেনে খেলেই কিন্তু রোগকে অনায়াসে বশে আনা সম্ভব। তবে অনেক রোগীর শরীরে প্রবেশ করে ড্রাগ রেজিস্টেন্স টিবির জীবাণু। আর এইসব জীবাণুকে কিন্তু সহজে কাবু করা যায় না। বরং এই রোগকে বাগে আনতে চাইলে চিকিৎসকের পরামর্শ মতো একাধিক ওষুধ অনেকটা সময় ধরে খেয়ে যেতে হবে।
যক্ষ্মা রোগীরা পুষ্টিকর খাবার খান
নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি টিবি রোগীকে পুষ্টিকর খাবারও খেতে হবে। তাহলেই রোগ থেকে দ্রুত সেরে উঠতে পারবেন।
যারা টিবি রোগীর সঙ্গে একই বাড়িতে বসবাস করছেন, তাদের মাস্ক পরতেই হবে। এমনকি প্রয়োজনে করিয়ে নিতে হবে টিবির টেস্ট।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



