রংপুরে নারী সাংবাদিকের ওপর হামলা: জড়িতদের দ্রুত বিচার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফরোজা সরকারসহ ৫ সাংবাদিকের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে আর্টিকেল নাইনটিন।
তৃণমূল পর্যায়ে কর্মরত গণমাধ্যকর্মীরা বিশেষ করে নারী সাংবাদিকরা কতটা নিরাপত্তাহীন ক্লাবের অভ্যন্তরে প্রকাশ্যে এই হামলায় সেই দু:খজনক চিত্রই ফুটে উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছে আর্টিকেল নাইনটিন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে কিছু বহিরাগত সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায়।
এসময় তারা ক্লাবের সদস্যদেরকে মারধর করতে শুরু করে। এতে ক্লাবের ৫ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ ও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজো সরকারের অবস্থা গুরুতর।
তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা এসময় চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, আমরা আফরোজাসহ আহত সকল সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
হাসপাতালে চিকিৎসাধীন নারী সাংবাদিক আফরোজা বলেন, প্রতিকূলতা মেনে নিয়েই সাংবাদিকতা পেশায় এসেছিলাম। আমি সদস্যদের ভোটে দুইবার ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছি। হামলায় শারীরিক আঘাতের চাইতেও মানসিক যন্ত্রণা বেশি হচ্ছে। আমাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, একজন নারীর জন্য তা অবমাননাকর। আমি এই হামলার বিচার চাই।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


