রাজধানীতে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীতে যানজট নিরসনে আগামী ১ ডিসেম্বর থেকে ‘ঢাকা নগর পরিবহন’চালু হতে যাচ্ছে। বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ১২০টি বাস চলবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।
কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর প্রায় ২১ কিলোমিটার রুটে প্রতি কিলোমিটারে যাত্রীদের দুই টাকা ২০ পয়সা ভাড়া দিতে হবে।
শেখ ফজলে নূর তাপস বলেন, নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ। বিষয়টি অত্যন্ত জটিল ও দুরূহ হলেও লক্ষ্য পূরণের কাছাকাছি আছি। যানজটন নিরসনে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে এটি পাইলটিং আকারে শুরু করা হচ্ছে। এ রুটে নতুন নিয়ম এবং পদ্ধতিতে বাস চলবে। সবার প্রচেষ্টায় আমরা এতদূর আসতে পেরেছি।
তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর বাসগুলো জয়েন ভেঞ্চারের মাধ্যমে পরিচালিত হবে। পরে পুরো ঢাকায় কয়েকটি কোম্পানির মাধ্যমে বাস চলবে।
নতুন এ রুটে কোনো পুরোনো বাস থাকবে না জানিয়ে মেয়র তাপস বলেন, এই রুটে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাসগুলো চলবে। বাকি বাসগুলোর চলাচল বন্ধ থাকবে। প্রয়োজনে আরও নতুন বাস যোগ হবে। পরিবহন মালিকরা সম্মতি দিয়েছেন।
এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা নগর পরিবহনের মধ্য দিয়ে গণপরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এই উদ্যোগের মধ্য দিয়ে নগরে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে। চালকের মাঝে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থাকবে না।
তিনি আরও বলেন, যাত্রীদের দাঁড়নোর ভোগান্তি দূর করতে সুনির্দিষ্ট স্থানে নতুন করে ৪০টির বেশি যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। বাস বে হবে ১৬টি। তবে জায়গা সংকটের কারণে বাস বে’র সংখ্যা বাড়ানো যাচ্ছে না। এছাড়া এ রুটের বাসগুলোর রং কী হবে, তা আগামী ১৪ অক্টোবরের মধ্যে জমা দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। পরে ২০ অক্টোবর বাসের রং নির্ধারণ করা হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



