রাজধানীর ২৬ খালের দায়িত্ব পেল দুই সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৩২ বছর পর ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণে থাকা রাজধানীর ২৬টি খালের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের এই দায়িত্ব ঢাকার দুই সিটির কাছে হস্তান্তর করে ঢাকা ওয়াসা।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, রাজধানীর খালগুলোর দায়িত্ব সিটি করপোরেশনের নিকট হস্তান্তর করা হলো। আমরা আশা করছি ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের এই দায়িত্ব ঢাকার দুই সিটি করপোরেশন সঠিকভাবে পালন করবে। এবং রাজধানীর খালগুলো দখলমুক্ত করে নান্দনিক করা হবে। ঢাকার চারপাশের নদী-নালা, খাল যারাই দখল করুক না কেন খুব দ্রুতই দখলমুক্ত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দেশে সংবিধান আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, এবার ঠিকানা খুঁজে পেয়েছে ঢাকার খাল। খাল রক্ষণাবেক্ষণ করা গেলে ঢাকা হবে ভেনিস।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘মার্চের মধ্যে ৩টি খাল ও ২টি বক্স কালভার্ট পরিষ্কার করে পানি চলাচল নিশ্চিত করা হবে। জুনের মধ্যেই নিজ অর্থায়নে সব খাল পরিষ্কার করা হবে। সব খাল দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে।’
ঢাকা ওয়াসার এমডি জানান, দুই সিটির কাছে খাল হস্তান্তরের মধ্য দিয়ে ঢাকার জলাবদ্ধতা অনেকাংশেই কমবে। সিটি কর্পোরেশনকে বৃষ্টির পানি নিষ্কাশনে ওয়াসা সব সময় কারিগরি সহায়তা দেবে।
এই দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে রাজধানীর খালগুলোর বর্জ্য পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা, খাল উদ্ধার, খালের পাড় বাধাই, ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়নের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অর্পিত হলো।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।
-জেডসি
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,








