রাজশাহীতে আম পাড়া শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজশাহীতে বৃহস্পতিবার সকাল থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। তবে হাতেগোনা দু-একটি বাগানের আম নামাতে দেখা গেছে। আমের জন্য রাজশাহীর বৃহত্তম বাজার বানেশ্বরে এখনো আম ওঠেনি।
বানেশ্বর বাগানেরই কাঁচামিষ্টি নামের একটি জাতের আম নামাচ্ছেন এক ব্যবসায়ী। প্রথম আম নামানোর কারণে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। প্রতি কেজি কাঁচামিষ্টি আমের দাম ধরা হয়েছে ১২০ টাকা।
ব্যবসায়ী বলেন, এ বাগান দুবছরের জন্য কিনে নিয়েছি। দুবছরের জন্য লিজ নিতে হয়েছে ৫ লাখ টাকায়। গত বছরও তেমন আম হয়নি। ঝড় বৃষ্টির ক্ষতি না হলে এবার ভালো লাভ হবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহী জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে দুই লাখ ৫৮ হাজার টন আম উৎপাদন হবে। এসব আমের বাজার হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। এরই মধ্যে বিদেশে আম রফতানি শুরু হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আজ থেকে রাজশাহী জেলার গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। এরই মাধ্যমে রাজশাহীর আমের বাজারজাতকরণ শুরু হলো। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ইউএনও ও জেলায় এডিএমের নেতৃত্বে একটি টিম কাজ করবে। তারা অপরিপক্ব আম বাজারে এনে ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করা হয় সেদিকটাও যেমন খেয়াল রাখবেন পাশাপাশি কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় ও রাস্তায় যানজটের বিষয়টিও খেয়াল রাখবেন।
তিনি আরও বলেন, রাজশাহীর আমের ঐতিহ্য রক্ষায় যা যা প্রয়োজন জেলা প্রশাসন সেটি করবে।
এদিকে রাজশাহীর বানেশ্বর আমের বাজার প্রথম দিনে ফাঁকা পড়েছিল। বেলা ১১টা পর্যন্ত এ বাজারে আম নিয়ে আসেননি কোনো ক্রেতারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




