রাবি’র শিক্ষার্থীসহ ৩৯ জন করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিসহ ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিলো। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বুধবার (১৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও ডিনদের সঙ্গে প্রশাসনের একটি মিটিং হবে। সেখান থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে৷
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারি রয়েছেন। এর মধ্যে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের সংখ্যা খুব বেশি না। এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। আশা করি, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে করোনা সংক্রমণের হাত থেকে আমরা বাঁচতে পারব। আবাসিক হলগুলোতে আইসোলেশন কক্ষ রয়েছে। যাদের করোনার লক্ষণ দেখা দেবে, তারা যেন আইসোলেশনে চলে যান।’
বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান বলেন, ‘গত দুদিন ধরে নমুনা সংগ্রহ বাড়ছে। পাশাপাশি শনাক্তের সংখ্যাও বাড়ছে। এর আগে শনাক্তের সংখ্যা তেমন ছিল না৷ গত দুদিনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিসহ সবমিলিয়ে ৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। আমরা তাদের হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, যারা তরুণ শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছ থেকে যেন অন্যদের মধ্যে করোনা না ছড়ায়। সেজন্য হলে হলে আইসোলেশনের ব্যবস্থা রয়েছে। কারও অবস্থার অবনতি ঘটলে, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





