রুম টু রিডের মেয়েশিশুদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
মেয়েশিশুদের শিক্ষা ও জীবন-দক্ষতা উন্নয়নে রুম টু রিড আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের নিয়ে আন্তঃবিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে।রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডেমরা থানার অন্তর্ভুক্ত মান্নান হাই স্কুল এন্ড কলেজ এর মাঠে সকালে আন্তঃবিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার চুড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন পর্বটি অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা শেষে বিজয়ের ট্রফি অর্জন করে শহীদ মানিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেয়েশিশুরা। ১ম রানার্স আপ হয় ডগাইর রুস্তম আলি হাই স্কুল এবং দ্বিতীয়রানার্স আপ হয় এম. এ সাত্তারহাই স্কুল। এছাড়াও খেলা শেষে সকল বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ী মেয়েশিশুদের স্মারকপুরস্কার হিসেবে মেডেল ও ডিকশনারী প্রদানকরা হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।এরপর ব্যাডমিন্টন কোর্টে ফিতা কেটে এবংএকটি প্রীতি ম্যাচের মাধ্যমে অতিথিগণ টুর্নামেন্টের উদ্বোধন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা আক্তার, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ২০১৭ এবং রুম টু রিড বাংলাদেশ-এর মেয়ে শিশুদের শিক্ষাসহযোগিতা কার্যক্রম এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রোকসানা সুলতানা।এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে মান্নান হাই স্কুল এন্ড কলেজ এর ব্যাবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিতছিলেন। খেলা শেষে ১৩ টি বিদ্যালয় থেকে আগত মেয়েশিশু, শিক্ষক ও অভিভাবকবৃন্দদের মধ্য থেকে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন।
প্রসঙ্গত, রুম টু রিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশে শিশুদের শিক্ষা সহায়তায় কাজ করে আসছে। সংগঠনটি ২০০৯ সাল থেকে বাংলাদেশের প্রাথমিকশিক্ষা স্তরে মানসম্মত সাক্ষরতা এবং মাধ্যমিক পর্যায়ে মেয়েশিশুদের শিক্ষা ও জীবন-দক্ষতা উন্নয়নে কাজ করছে। মেয়ে শিশুদের শিক্ষাসহযোগিতা কার্যক্রমের আওতায় বর্তমানে ২৭টি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০০ মেয়ে শিশুকে শিক্ষা সহযোগিতা প্রদান করা হচ্ছে।শিক্ষা সহযোগিতার পাশাপাশি এই কার্যক্রমটির মাধ্যমে রুম টু রিড মেয়ে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেও সহায়তা করে থাকে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







