রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে মালয়েশিয় এনজিও
ডেস্ক প্রতিবেদন | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৭ পিএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে এক লাখ রিঙ্গিতের একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার বেসরকারি প্রতিষ্ঠান অ্যাংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া (এবিআইএম)। তাদের এ তহবিলের নাম দেয়া হয়েছে ‘ভয়েস অব রোহিঙ্গা’।
এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন স্ট্রেইটস টাইমস। এতে বলা হয়, কক্সবাজারে যেসব রোহিঙ্গা শরণার্থী আশ্রয় খুঁজছেন তাদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে কমপক্ষে এক লাখ রিঙ্গিত প্রয়োজন। এ জন্য অর্থ দাতাদের সহায়তা নিয়ে তহবিল সমৃদ্ধ করতে অক্লান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মালয়েশিয়ার বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এবিআইএমের ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহমি মোহাম্মদ শামসুদিন।
তিনি বলেন, এ যাবত তারা কাঙ্খিত লক্ষ্য নিয়ে সংগ্রহ করতে পেরেছেন ৩৬ হাজার রিঙ্গিত। টার্গেট পূরণের জন্য এ সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা আবার সহায়তা নিয়ে আবার কক্সবাজারে যাবো ১৫ই সেপ্টেম্বর শুক্রবার। এবার আমাদের সঙ্গে যোগ দেবে ইন্দোনেশিয়াও। আমাদের প্রধান লক্ষ্য হলো রোহিঙ্গাদের মাঝে পরিষ্কার পানি, পয়ঃনিষ্কাশন সুবিধা ও খাদ্য পৌঁছে দেয়া।
তিনি বলেন, রাখাইনে সর্বশেষ সহিংসতা থেকে পালানো রোহিঙ্গা শরণার্থীতে উপচে পড়ছে কক্সবাজার উপকূল। শিবিরগুলোতে ঠাসাঠাসি করে অবস্থান করছেন তারা। তাদের অনেকে অসুস্থ। বহু মানুষ মাটিতেই ঘুমান। এসব দৃশ্য হৃদয়ে তোলপাড় করে। যারা বাংলাদেশের পৌঁছেছেন তাদের মধ্যে অনেকেই অসম্ভব দুর্বল ও নিঃস্ব। তাদের জন্য যেসব আশ্রয় তৈরি করা হয়েছে তার বেশির ভাগই গাঠের ডাল ও পাতা ব্যবহার করে করা হয়েছে।
ওদিকে মন্ত্রী শাহিদান কাসিম বলেছেন, রোহিঙ্গাদের ওপর যে নিষ্পেষণ চলছে সে বিষয়ে উদ্বিগ্ন মালয়েশিয়া সরকার। রোহিঙ্গাদের ঢল নেমেছে। তাদের আগেভাগেই সুরক্ষা দিতে নির্দেশ দেয়া হয়েছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিকে (এমএমইএ)। সমুদ্রপথে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য ও পানি পৌঁছে দেবে পারলিস, কেদাহ, পেনাং ও পেরাক এলাকার জলসীমায় প্রহরারত এমএমইএ’র নৌযান। তারা যতটা দ্রুত সম্ভব এসব শরণার্থীকে উদ্ধার করে নিয়ে যাবে নিকটবর্তী নৌসীমানায় কোনো ঘাঁটিতে। তারপর তাদেরকে পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য হস্তান্তর করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

