লাইভ প্রশ্নোত্তরের নতুন ফিচার এনেছে ইউটিউব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৪ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
লাইভস্ট্রিমের সময় কনটেন্ট নির্মাতার সঙ্গে দর্শকের যোগাযোগ সহজ করতে ‘লাইভ কিউ অ্যান্ড এ’ নামে এক নতুন ফিচার চালু করছে ইউটিউব। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে জানা যায়, ইউটিউবে কনটেন্ট নির্মাতা লাইভ স্ট্রিমে প্রশ্নোত্তর পর্ব শুরু করলে দর্শকেরা পিন করা ম্যাসেজ হিসেবে দেখতে পাবেন এই অপশনটি।
এতে দর্শকেরা তাদের প্রশ্ন করতে পারবেন, এবং নির্মাতারা বাছাই করা প্রশ্নগুলোকে ম্যাসেজে পিন করে রাখতে পারবেন। যাতে করে দর্শকরা বুঝতে পারেন নির্মাতা ঠিক কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন।
কনটেন্ট নির্মাতাসহ অনেক প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করে। এসব লাইভে ‘লাইভ চ্যাট’ অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানাতে পারেন দর্শকেরা। ফলে অসংখ্য ম্যাসেজের কারণে প্রশ্নগুলো কনটেন্ট নির্মাতাদের চোখ এড়িয়ে যায়। এ সমস্যা সমাধানে ‘লাইভ কিউ অ্যান্ড এ’ ফিচার চালু করেছে ইউটিউব।
আগে ইউটিউবের লাইভ স্ট্রিমে দর্শকদের করা প্রশ্নগুলো ম্যাসেজের নিচে চাপা পড়ে গেলেও নতুন এই ফিচারটি প্রশ্নগুলোকে একটি গোছানো পদ্ধতিতে নিয়ে আসবে। প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে গেলে নির্মাতা আবার সাধারণ লাইভে ফিরে যেতে পারবেন।
ইউটিউব তাদের একটি ব্লগ পোস্টে জানায়, স্ট্রিম ও প্রিমিয়ার চলাকালীন সরাসরি ‘লাইভ কন্ট্রোল রুম (এলসিআর)’ থেকে একজন কনটেন্ট নির্মাতা প্রশ্নোত্তর পর্ব তৈরি ও পরিচালনার সুযোগ পাবেন। লাইভ প্রশ্নোত্তর পর্বে একজন কনটেন্ট নির্মাতা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তার কমিউনিটি আরও বড় করতে পারবেন।
ইউটিউব আরও জানিয়েছে, প্রশ্নগুলো কালানুক্রমিকভাবে সাজানো হবে। যে প্রশ্নটি সবার আগে জমা হবে, সেটি সবার ওপরে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, টুইচ আর টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই ফিচার চালু করেছে ইউটিউব।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


