লাকসামে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে নারী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ৩০ নভেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
কুমিল্লা জেলা তথ্য অফিস আয়োজনে জেলার লাকসাম উপজেলার নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় অনুষ্ঠিত নারী সমাবেশে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
সমাবেশে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোডশেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ি নাই বা বাড়ি করার সামথ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়িে করে দেয়া হচ্ছে।
প্রধন অতিথি ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, এ অগ্রগতির ধারা অব্যাহত রাখতে গুজব, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, অপপ্রচারকে প্রতিরোধ করতে হবে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এ অপারাধ গুলোর বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, লাকসাম পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ, নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক






