লালমনিরহাটে ভোরের শিশির ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
কার্তিক মাসের শুরুতেই কুয়াশায় আচ্ছন্ন হয়েছে উত্তরের জেলা লালমনিরহাট। ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকে লালমনিরহাট। আশ্বিনের কয়েক দিনের বৃষ্টির পর চলতি বছর আগাম শীত অনুভব হচ্ছে উত্তরের বিভিন্ন জেলায়। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।
লালমনিরহাটের দিনের বেলা কিছুটা গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশায় আস্তে আস্তে ঢেকে যায় শহরের রাস্তাঘাট। সকাল ৯টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে যানবাহন।
কার্তিকের শুরু থেকেই চারদিকে কুয়াশার মৃদু আবরণ আর নতুন ধানের মিষ্টি গন্ধ জানান দিচ্ছে হেমন্তের উপস্থিতি। কার্তিক ও অগ্রহায়ণ মাস জুড়েই হেমন্তের বিস্তৃতি। শরতের কাশফুল মাটিতে নুইয়ে পড়ার পরপরই হাজির হয় হেমন্ত। এরই মধ্যে পড়তে শুরু করেছে ঘন কুয়াশা। শেষ রাতের দিকে অথবা খুব সকালে শীত অনুভূত হচ্ছে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন বলেন, প্রতিবছর তিস্তা চর এলাকায় শীতের তীব্রতা বেশি থাকে। গত কয়েকদিন থেকে রাতে ও সকালে পুরো এলাকায় কুয়াশাচ্ছন্ন থাকে। এসব এলাকায় শীতের অনুভব হচ্ছে।
হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, এক সপ্তাহ ধরে চর এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সকাল হলে কুয়াশায় ঢেকে যায় পুরো তিস্তা চর। বৃষ্টির মত পড়ছে কুয়াশা। প্রতিবছর চর এলাকার মানুষ শীতে কষ্টের দিন যাপন করেন।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ১৪ অক্টোবর থেকে তাপমাত্রা মাপার যন্ত্রটি বসানো হয়েছে। এর মধ্যে গত সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমে আসবে। বুধবার (১৮অক্টোবর) সকালে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



