ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

লেবানন থেকে ৭ হাজার লোক সিরিয়ায় ঢুকেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০০ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লেবানন থেকে গত ২৪ ঘন্টায় প্রায় ৭ হাজার লোক সিরিয়ায় প্রবেশ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ বিষয়টি জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ওলেগ ইগানসিয়ুক বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় আল-আরিদা, আল-জাওয়াশিয়ে, আল-দাবুশিয়ে, জিসার কামার এবং জায়দার ইয়াবুশ চেকপয়েন্ট হয়ে ৬ হাজার, ৮৮৬ জন লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।

মস্কো থেকে বার্তা তাস জানায়।


তিনি আরো বলেছেন, সিরীয় কর্তৃপক্ষ ও রুশ পুনর্মিলন কেন্দ্র এক পুরুষ, দুই নারী ও সাত শিশুসহ মোট ১০ শরণার্থীকে আল-তানফ এলাকার রুকবান সীমান্ত অতিক্রম করতে সহযোগিতা করেছে। ওই এলাকার মানবিক পরিস্থিতি বিপর্যয়ের দ্বারপ্রান্তে।