শততম দিনে ইরানের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু ঘিরে গত সেপ্টেম্বর মাসে ইরানজুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা একশতম দিন পার করেছে।
ইরানে ১৯৭৯ সালে ইসলামিক অভ্যুত্থানের পর এত বড় সরকারবিরোধী গণবিক্ষোভ দেশটিতে আর দেখা যায়নি। যদিও এ বিক্ষোভ এরই মধ্যে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) পরিসংখ্যান অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে ৬৯ জনের বয়স ১৮ বছরের নিচে।
বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা হবে। দুইজনের মৃত্যুদণ্ড কার্যকরও হয়ে গেছে। বাকিরা আপিল করার চেষ্টা করছেন।
এর আগে ২০১৭ সালে একবার ইরান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। যে বিক্ষোভ পরের বছরের শুরু পর্যন্ত চলেছে। ২০১৯ সালের নভেম্বরে আবারও দেশটির সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেছিল। কিন্তু এবারের বিক্ষোভের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নারীদের অংশগ্রহণ।
‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগানে এবারের বিক্ষোভে বলতে গেলে নারীরাই নেতৃত্ব দিচ্ছেন এবং সমাজের সব স্তরের মানুষ এতে অংশ নিচ্ছেন।
ইরানের অনেক তারকা সরাসরি এই বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছেন। যে কারণে কয়েকজনকে গ্রেপ্তার বা নির্বাসিত হতে হয়েছে।
এক তরুণ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তার সমালোচনা করায় ইরানের জনপ্রিয় অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে কুখ্যাত ইভিন কারাগারে রাখা হয়েছে।
তারানেহ এর আগে বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে তার হিজাব ছাড়া একটি ছবি প্রকাশ করেছিলেন। ইরানের আইনে নারীদের সবসময় হিজাব পরা বাধ্যতামূলক।
বিশ্বের বিভিন্ন দেশে ইরানের বিক্ষোভকে সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে। নানা ক্ষেত্রের জনপ্রিয় মানুষ ও তারকারাও সরাসরি বিক্ষোভের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







