শহীদ মিনারে জনতার ঢল, ঢাকার প্রবেশগুলোতে হাজার হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ৫ আগস্ট ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। ঢাকার প্রবেশ পথগুলো দিয়ে হাজার হাজার মানুষ প্রবেশ করছে বলে খবর পাওয়া গেছে। যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। সকালে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ রাস্তায় নামতে শুরু করে।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন বলে জানানো হয়। যদিও পরে সেটা ৩টায় করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তারা বলেছে, সেনাপ্রধানের ভাষণ পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।
অপরদিকে দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে ২টার দিকে জানা যায়।
বেলা পৌনে ২টায় রাজধানীর শাহবাগ থেকে জানা যায়, সেখানে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন। সবাই সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে এগিয়ে আসছেন আন্দোলনকারীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে তাদের মধ্যে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন বলে জানা যায়।
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা











