শাওমি রেডমি ১২ এখন বাংলাদেশের বাজারে
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শাওমি দেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১২ নিয়ে এসেছে। বাংলাদেশে রেডমি সিরিজের এই নতুন ফোনটি শাওমি ব্র্যান্ডের স্টাইল এবং প্রযুক্তিকে নতুন করে উপস্থাপন করবে গ্রাহকদের কাছে।
রেডমি ১২ তৈরি করা হয়েছে ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইনে। এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এ ধরনের ডিজাইন একটি নতুন বেঞ্চমার্ক। ডিজাইনের দিক থেকে বেশ আকর্ষণীয় ফোনটি দেবে স্থায়িত্ব এবং কার্যকরী কর্মক্ষমতার নিশ্চিয়তা।
রেডমি ১২ এর প্রিমিয়াম ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইন ফোনটি বাজারে থাকা অন্য ফোনগুলো থেকে আলাদা করে তুলেছে। রেডমি ১২ ধুলা এবং পানি প্রতিরোধ করতে সক্ষম। ফোনটি ব্যবহারে পাওয়া যাবে প্রিমিয়াম এক্সপেরিয়েন্স। এতে রয়েছে ২.০ গিগাহার্জ মিডিয়াটেক হেলিও জি৮৮ অক্টা-কোর প্রসেসর। তাই ফোনটি কর্মক্ষমতায়ও দক্ষ। ডিভাইসটিতে এআরএম ম্যালি-জি৫২ গেইমিং জিপিইউ এবং ৮জিবি পর্যন্ত এলপিডিডিআর ৪x র্যাম দেওয়া হয়েছে। এর ফলে গেইম খেলার ক্ষেত্রে ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে।
রেডমি ১২ স্মার্টফোনটির রেজোলিউশন ২৪৬০ x ১০৮০ এবং এতে রয়েছে অ্যাডাপটিভ সিঙ্কের ৯০ হার্জ রিফ্রেশ রেটের সুবিধা। এর ডিসপ্লের ফিচারে আছে ৬.৭৯ ইঞ্চির এফএইচডি + ডট ডিসপ্লে। ফোনটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। তাই সারাদিন নিরবচ্ছিন্নভাবে ফোনটি ব্যবহার করা যায়। ১৮ ওয়াটের চার্জিং ক্ষমতাসম্পন্ন হওয়ায় যেকোনো সময়ের ব্যাটারি দ্রুত চার্জ করা যায়।
স্মার্টফোনটির রয়েছে এআই ট্রিপল ক্যামেরার সুবিধা যার একটি ৫০ মেগাপিক্সেল উচ্চ-রেজোলিউশন প্রাথমিক ক্যামেরা। ফোনটিতে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকায় ব্যবহারকারীরা ছবি তোলার সময় নানান সুবিধা পাবেন। ৮ মেগাপিক্সেল ফিচারের সেলফি ক্যামেরার থাকায় স্মার্টফোনটি দিয়ে সেলফিও তোলা যায় দারুণভাবে।
রেডমি ১২ তিনটি স্টাইলিশ রঙে পাওয়া যাবে - মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং পোলার সিলভার। শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভেরিয়েন্টের খুচরা মূল্য ১৮ হাজার ৯৯৯ টাকা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


