শাকিরার বিলাসবহুল প্রাসাদ কিনছেন ইয়ামাল
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্ব কাঁপাচ্ছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তুর্কি শুধু মাঠে নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও এখন সবচেয়ে আলোচিত নাম। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর খবর অনুযায়ী, বার্সেলোনার বিলাসবহুল এক প্রাসাদ স্পেনের তারকা এই ফুটবলার। যা একসময় ছিল ক্লাব কিংবদন্তি জেরার্ড পিকে ও বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার ভালোবাসার নীড়।
বার্সেলোনার এক অভিজাত এলাকায় অবস্থিত ৩,৮০০ বর্গমিটারের এই বিশাল সম্পত্তিতে রয়েছে তিনটি আলাদা বাড়ি এবং চোখ ধাঁধানো সব সুযোগ-সুবিধা। ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিম, এমনকি একটি রেকর্ডিং স্টুডিও পর্যন্ত আছে সেখানে। ২০১২ সালে নির্মিত এই প্রাসাদেই পিকে-শাকিরা তাদের সম্পর্কের সোনালী সময় কাটিয়েছেন। ২০২২ সালে বিচ্ছেদের পর তারা বাড়িটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন।
প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা), যা ২০২২ সালে বিক্রির জন্য বাজারে তোলা হয়। পরে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় পুরো দাম থেকে ৩০ লাখ ইউরো (৪২ কোটি ৭২ লাখ টাকা) কমানো হয়। ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো (১৫৬ কোটি ৬৭ লাখ টাকা)।
ইয়ামাল এই দুটি বাড়িই কিনতে আগ্রহী বলে জানিয়েছে ‘এল পাইস’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজের পছন্দ অনুযায়ী বাড়ি দুটিকে সাজিয়ে তুলতে ইয়ামাল অতিরিক্ত আরও কয়েক মিলিয়ন ইউরো খরচ করার পরিকল্পনা করেছেন। এই তরুণ তারকা এর আগেও তার মা, বাবা ও দাদীর জন্য আলাদা বাড়ি কিনে দিয়েছেন।
আর্থিকভাবেও এখন ঈর্ষণীয় অবস্থানে আছেন ইয়ামাল। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। এই চুক্তিতে তার বার্ষিক বেতন প্রায় ৩ কোটি ইউরো (৪২৭ কোটি ২৯ লাখ টাকা)। চুক্তির পুরো সময় বার্সায় কাটালে ১৮ কোটি ইউরো (২৫৬৩ কোটি ৭৪ লাখ টাকা) পর্যন্ত আয় করতে পারেন। এ ছাড়া বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে বড় অঙ্কের অর্থ তো পাবেনই।
মাঠের বাইরের জীবনেও ইয়ামাল এখন আলোচনার কেন্দ্রে। আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। এই সম্পর্কের সূত্র ধরে অনেকেই পিকে-শাকিরার পুরনো জুটির ছায়া দেখছেন। যদি সত্যিই নিকোল ইয়ামালের সঙ্গে এই প্রাসাদে ওঠেন, তবে তা হবে আরেক ‘ফুটবলার-মিউজিশিয়ান’ জুটির গল্প। যা পিকে-শাকিরার স্মৃতিকেই মনে করিয়ে দেবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







