শিক্ষার্থীদের পাশে এবার শাবিপ্রবি শিক্ষক সমিতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যালয় (শাবিপ্রবি) এ উদ্ভূত পরিস্থিতি নিরসনে উপাচার্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে শাবিপ্রবি শিক্ষক সমিতি।
রোববার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে বৈঠকে বসেন শিক্ষক সমিতির নেতারা। টানা ৫ ঘণ্টা চলমান বৈঠক শেষে রাত ৮টার দিকে সমিতির সভাপতি তুলসী কুমার দাস গণমাধ্যমক বলেন, শিক্ষার্থীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি আমরা।
এছাড়া শাবিপ্রবির শিক্ষার্থীরা যেন কোনো ধরনের সহিংসতার শিকার না হয় সে ব্যাপারেও নিশ্চিত করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের অনশন ভাঙানোর ব্যাপারে দ্রুত এবং কার্যকরী উদ্যোগ নেয়া প্রয়োজন। উপচার্যের পদত্যাগের বিষয়টি যেহেতু সরকারের এখতিয়ার, আমরা সরকারকে এ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে দিকেও খেয়াল রাকাহার জন্য প্রশাসনের প্রতিওন আহ্বান জানানো হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে এমন বিবৃতিতে উল্লাস প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
দুদিন আগে শিক্ষামন্ত্রী দীপু মনির সাথে শাবিপ্রবি শিক্ষকদের প্রতিনিধি দলের বৈঠকেও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেই বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের চড়াও হওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি।
এদিকে শাবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকেও উপাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ চাওয়ার আহ্বান জানানোয় আন্দোলন্রপ্ত শিক্ষার্থীরা জানান, এটা তাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয়ের কাছাকাছিও পৌঁছে গেছে তারা।/
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





