শিগগিরই নবম ওয়েজ বোর্ডের ঘোষণা: কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৬ জুন ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
নবম ওয়েজ বোর্ডের বিষয়টি আর ঝুলিয়ে রাখতে চাই না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে।
রবিবার (১৬ জুন) দুপুরে ওয়েজ বোর্ড প্রণয়ন কমিটি ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ওয়েজ বোর্ড-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এ সময় আজকের বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে ওবায়দুল কাদের জানান, ‘সবার সঙ্গে কথা বলা শেষ করেছি। এখন মন্ত্রিসভা একবার আলাদাভাবে বসবো। এরপর সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বসে বিষয়টি চূড়ান্ত করবো। আশাকরি বেশি সময় লাগবে না। তবে বিষয়টি বেশিদিন ঝুলিয়েও রাখা যাবে না।’
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, ‘নতুন ওয়েজ বোর্ডটি হবে শুধুমাত্র সংবাদপত্রের সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের জন্য। আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষায় থাকা সংবাদ মাধ্যমের কর্মীদের আইন চূড়ান্ত হলে ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে বেসরকারি টেলিভিশন ও অনলাইন সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের বেতন কাঠামো তৈরি করা হবে।’
এর আগে দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ হাসান।
এছাড়া বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ইকবাল সোবহান চৌধুরী, মোল্লা জালাল, শাবান মাহমুদ, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
-জেডসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

