ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২০:৪৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

শীতে বাড়ে গোড়ালি ব্যথা, কমাতে করণীয়

স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শীত এলেই বাতের ব্যথা-বেদনা বেড়ে যায় কয়েক গুণ। দীর্ঘসময় দাঁড়িয়ে বা বসে কাজ করলে পায়ের পাতা ও গোড়ালিতেও ব্যথা বাড়ে। সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখা মাত্রই গোড়ালিতে তীব্র যন্ত্রণা শুরু হয়। হাঁটতে গেলে পায়ে টান ধরে। বসা থেকে উঠে দাঁড়াতে গেলেও প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। 

শীতের ব্যথা থেকে বাঁচতে অনেকেই বেদনানাশক ওষুধের ওপর নির্ভর করে। তবে এসব ওষুধ না খেয়ে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। চলুন জেনে নিই গোড়ালির ব্যথা কমানোর উপায়- 
সঠিক মাপের জুতা পরুন 

গোড়ালি ব্যথা থেকে বাঁচতে সঠিক মাপের জুতো পরুন। জুতার মাপ যদি ঠিক না থাকে এবং প্রায়ই হিল জুতো পরেন, তাহলে ব্যথা বাড়তে পারে। তাই সঠিক মাপের জুতা পরার অভ্যাস করুন। 

ঠান্ডা-গরম সেঁক দিন 

ঠান্ডা-গরম সেঁক দিলে গোড়ালি ব্যথা কমতে পারে। ১০ মিনিট গরম সেঁক এবং তার পরের ১০ মিনিট ঠান্ডা সেঁক দিয়ে দেখতে পারেন। ঠান্ডা সেঁক দেওয়ার সময় অবশ্যই বরফ কাপড়ে মুড়িয়ে নেবেন। সরাসরি ত্বকে বরফ লাগাবেন না। এতে ক্ষতি হতে পারে। 
স্ট্রেচ করুন

ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে অবশ্যই স্ট্রেচ করুন। এই ব্যায়াম করলে অনেকটা আরাম মিলবে। দুই পায়ের মধ্যে সামান্য ব্যবধান রেখে দেয়ালের কাছে সোজা হয়ে দাঁড়ান। দুই হাত দেয়ালে রাখুন। এবার পায়ের পাতার ওপরে ভর দিয়ে মাটি থেকে গোড়ালি তুলে ধরুন। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। ১০ থেকে ১৫ বার এই ব্যায়াম করুন। নিয়মিত এই ব্যায়াম করলে ব্যথা অনেকটা কমতে পারে।

গরম তেল মালিশ 

গরম তেল মালিশ করলেও কমবে গোড়ালি ব্যথা। সারা দিনে একবার তেল মালিশ করতে পারেন। এতে ব্যথা অনেক কমে যাবে। নারকেল তেল বা অলিভ অয়েলে ২ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে পায়ের পাতায় মালিশ করতে পারেন। চাইলে গরম পানিতে ২ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখতে পারেন। আরাম মিলবে।