শীতের তীব্রতা আরও বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১০ জানুয়ারি ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
দেশে কুয়াশা ছড়িয়ে পড়ায় শীতের তীব্রতা বেড়েছে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। এ অঞ্চলের মানুষ শীতে বেশি কষ্ট পাচ্ছে। সেই তুলনায় রাজধানীসহ অন্যান্য এলাকায় শীতের তীব্রতা কম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের ওপর একটি ঘন কুয়াশার চাদর ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই তা দেশের অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছে। ভারতের দিল্লি, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এ কুয়াশা। যার কারণে শীতের অনুভূতি বেড়ে গেছে।
বুধবার (১০ জানুয়ারি) দেশের বেশিরভাগ এলাকায় কুয়াশা ছড়িয়ে পড়তে পারে।
ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। দুপুরের দিকে রোদের দেখা মিললে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে বিকেল থেকে আবারও শীত বাড়তে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, কুয়াশার কারণে দিনের বেলা রোদ কম দেখা যাচ্ছে। এতে ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব একটা কমছে না। যে কারণে শীতের অনুভূতি বেশি থাকছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বেশির ভাগ এলাকায় কুয়াশা বেড়ে যাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে আসতে পারে। যে কারণে সড়ক, নৌ ও আকাশপথে চলাচলে সমস্যা হতে পারে। আগামী দুই-তিনদিন কুয়াশা ও শীতের অনুভূতি বাড়তে পারে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা আছে।
আবহাওয়াবিদদের মতে, জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস। এ সময়ে বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। কিন্তু এবার ডিসেম্বরের মতো জানুয়ারিজুড়ে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি রয়েছে। মাসের বাকি সময়ে একই রকম কম শীত থাকতে পারে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য










