শুকনো কাশিতে নাজেহাল, ঘরোয়া উপায়ে সমাধান
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
প্রকৃতিতে মাঘ মাস চললেও শীত আর গরম মিলেমিশে অবস্থান করছে। ঘর থেকে গরম কাপড় পরে বের হলেও কিছুক্ষণ পর মাঝরাস্তাতেই তা খুলে ফেলতে হচ্ছে। খানিকবাদের আবার ঠান্ডা লাগছে। ঠান্ডা আর গরমের সঙ্গে তাল মিলিয়ে সঙ্গী হচ্ছে খুসখুসে বা শুকনো কাশি। আর রাতে বিছানায় মাথা ঠেকাতেই তা বাড়ছে তিনগুণ।
শুকনো কাশি থেকে মুক্তি পেতে হয়তো কাশির ওষুধ কিনেছেন। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। বরং বাড়ছে যন্ত্রণা। সারাদিন ক্লান্ত লাগা আর ঘুম ঘুম ভাব হচ্ছে সঙ্গী। তাহলে উপায়? কিছু ঘরোয়া উপায় রয়েছে যা কাশি কমাতে কার্যকরী। চলুন জেনে নিই বিস্তারিত-
কাশি কমায় মধু
পরিবারের বড়দের বলতে শুনবেন, কাশি দমনে দারুণ উপকার করে মধু। তাই মধুকেই কাজে লাগান। রোজ সকালে খালি পেটে এক চামচ করে মধু খান। এতে সারাদিনের খুসখুসে কাশি যেমন দূরে হবে, তেমনি বুকে জমা কফও দূর হবে।
শুধু মধু খেতে ভালো না লাগলে, এক গ্লাস উষ্ণ পানিতে পরিমাণমতো মধু মিশিয়ে খান। খালি পেটে এই পানীয় পান করলে বেশি উপকার পাবেন।
লবঙ্গের সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন। এটিও কাশি কমায়। এজন্য অল্প আঁচে মধু গরম করে নিন। একটু ঠান্ডা করে তারমধ্যে লবঙ্গ পাউডার মিশিয়ে খান। এতেও ঝটপট সমস্যা কমবে।
কাশি কমায় রসুন
রসুনও কাশি কমাতে দারুণ কাজ করে। ঘিয়ের মধ্যে দু-কোয়া রসুন দিয়ে ভালো করে গরম করুন। এরপর গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে পারেন। এতে উপকার পাবেন।
সকালে খালি পেটে এক কোয়া করে রসুন খেলে সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন। রসুনের উগ্র গন্ধের জন্য খেতে অসুবিধা হলে মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এতে আরও ভালো উপকার মিলবে।
কাশি কমায় আদা
সর্দি-কাশি কমাতে সাহায্য করে আদা। একথা কম-বেশি সবারই জানা। কিন্তু কীভাবে খেলে ঝটপট উপকার হবে, তা কিন্তু অনেকেই জানেন না। অনেকে মনে করেন, চায়ের সঙ্গে আদা মিশিয়ে পান করলে উপকার মিলবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চায়ের পরিবর্তে কফির মধ্যে আদা মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন। এক্ষেত্রে ব্ল্যাক কফিই বেশি কাজ দেবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










