শেরপুরে শিলাবৃষ্টিতে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
শেরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ৫শ হেক্টর জমির ফসল ও বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোররাতে জেলা সদরসহ ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ওপর দিয়ে বয়ে যায় এই ঝড়। এ ছাড়া বোরো, শাক-সবজি ও গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া, গিলাগাছা, কুরুয়া, ধাতুয়া, শেখদি ও কুড়িকাহনিয়াসহ বেশ কয়েকটি এলাকা।
জেলা সদরের কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শিলাবৃষ্টির আঘাতে ধান গাছ নুয়ে পড়েছে। অন্যদিকে নিচু এলাকায় পানি জমে ডুবে গেছে বিভিন্ন সবজির আবাদ।
চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক রহমত আলী জানান, করোনার কারণে এমনিতেই কয়েকবছর ধরে ধান-আবাদে লোকসান দিতাছি। এদিকে আজ ভোর রাইতে শিলাবৃষ্টিতে ধান ক্ষেতের যে ক্ষতি হইছে তা পূরণ সম্ভব না।
সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষক আজগর আলী বলেন, ধার-দেনা কইরা জমিটুকুতে ধান লাগাইছি। গত কয়েকবছর করোনার কারণে অতটা লাভ করবার পারি নাই। এইবার ভাবছিলাম কয়ডা টেহ্যা বেশি দামে বেঁচমু। কিন্তু ক্ষেতের সব ধানগাছ শিলে নষ্ট হয়ে গেছে।
শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ঝিনিয়া গ্রামের কৃষক মফিল উদ্দিন বলেন, চার একর জমিতে বোরো আবাদ করেছিলাম। এক রাইতেই সব শেষ হইয়া গেল।
জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে বলেন, ভোররাতের শিলাবৃষ্টিতে শেরপুরে বোরো আবাদের ক্ষতি হয়েছে। জেলায় প্রায় পাঁচশ হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বলেন, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে ইতোমধ্যে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। এ ছাড়া দূর্যোগ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ডিজির সঙ্গে কথা বলেছি। আশা করি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হাতে পেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য আর্থিক সহযোগিতার ব্যবস্থা করতে পারব।
উইমেনআই২৪ ডটকম//এল//
দৈনিক দেশতথ্য//এল//
জনতারকন্ঠ//এলএইচ//
চিত্রদেশ//এফটি//
সিটিনিউজ সেভেন ডটকম//আর/
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









