সংবাদ শেয়ার করলেই অর্থ দেবে ফেসবুক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২২ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাখ থেকে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করছেন। তবে এবার সংবাদপত্রের খবর ফেসবুকে শেয়ার করলেই অর্থ মিলবে। ফ্রান্সে ফেসবুকে যেসব ব্যবহারকারী পত্রিকার সংবাদ কন্টেন্ট প্রোফাইল ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে অর্থ দেবে ফেসবুক কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্রান্সের জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোর জোট এপিআইজির সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ চুক্তি করেছে। সেই চুক্তি অনুযায়ী, ফ্রান্সের ফেসবুক ব্যবহারকারীরা যেসব পত্রিকার সংবাদ বা কলাম প্রোফাইল ফিডে শেয়ার করবেন, সেসব পত্রিকাকে অর্থ দেওয়া হবে।
তবে পত্রিকাগুলোর সংবাদ ও কলামের কপিরাইটের বিষয়টিকে প্রাধান্য দিয়েই এ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে প্রিন্ট পত্রিকার পাঠাক কমলেও বেড়েছে গুগল ও অনলাইনে। পত্রিকার প্রকাশিত সংখ্যা কমছে, বিজ্ঞাপনদাতারাও প্রিন্ট সংবাদমাধ্যমের পরিবর্তে অনলাইন ও টেলিভিশনে বিজ্ঞাপন দিতে বেশি আগ্রহী হয়ে উঠছেন। এতে পত্রিকাগুলোর আয় দিন দিনই কমছে। এ কারণে বর্তমানে ফ্রান্সের বেশির ভাগ পত্রিকা অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে।
গত জানুয়ারিতে গুগলের সঙ্গে চুক্তি করেছিল ফ্রান্সের জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোর জোট এপিআইজি। সেই চুক্তি অনুযায়ী অর্থের অভাবে ধুঁকতে থাকা ফ্রান্সের মুদ্রণভিত্তিত সংবাদমাধ্যমগুলোকে অর্থ দেবে গুগল।
সূত্র: এএফপি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


