ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

সচল থ্রিজি-ফোরজি ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় ৯ ঘণ্টা পর ফের সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা জানিয়েছেন।

মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, আজ বিকেল ৪টা থেকে ঢাকা বিভাগে মুঠোফোনে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা চালু করা জন্য বলা হয়। বিকেল সাড়ে ৪টায় মুঠোফোন গ্রাহকেরা ইন্টারনেট সংযোগ পেতে শুরু করেন। 


শুক্রবার (১৫ অক্টোবর) ভোর থেকে  সারা দেশে মুঠোফোনে থ্রি–জি ও ফোর–জি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এর আগে সকালে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে নিজেদের বিবৃতি দেয় দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক গ্রামীণফোন। গ্রামীণ ফোন বলছে,‌ ‘অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি  সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’