সব রুমে আলাদা এসি না লাগিয়েও বাড়ি ঠান্ডা রাখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৯ পিএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
সব রুমে আলাদা আলাদা এসি লাগালে খরচ ও বিদ্যুৎ বিল বেশি হবে। তবে এক্ষেত্রে প্রয়োজন অনুসারে একটি সেন্ট্রাল এসি লাগিয়ে নিলে সব রুমে আলাদা করে এসি লাগাতে হবে না। সঙ্গে খরচ ও বিদ্যুৎ বিল কিছুটা হলেও বাঁচবে।
সেন্ট্রাল এসি কীভাবে কাজ করে, কত টাকা পর্যন্ত খরচ হতে পারে, সেগুলির ক্যাপাসিটিই বা কীরকম, সেই সব তথ্যও আপনার জেনে রাখা উচিত।
কীভাবে কাজ করে সেন্ট্রাল এসি
একটা গাছ যেমন ভাবে আপনাকে ঠান্ডা বাতাস দিতে পারে, সেন্ট্রাল এসি কিছুটা সেরকমই। বাড়ির ছাদে বা বেসমেন্টে ইনস্টল করা হয় এই ধরনের এয়ার কন্ডিশনার। সেখানে থেকে প্রয়োজন অনুযায়ী বাড়ির বিভিন্ন অংশে শীতল ভেন্ট সরবরাহ করা হয়। সেন্ট্রাল হওয়ার ফলে পুরো বাড়ির তাপমাত্রা একই রাখতে পারে এই ধরনের এসি। এরকম এসি বাড়িতে বসালে আপনার বিভিন্ন ঘরের তাপমাত্রা বিভিন্ন রকম হবে না।
সাধারণ এয়ার কন্ডিশনারের তুলনায় সেন্ট্রাল এসির দাম কিছুটা বেশি হয়। এখন ধরুন আপনার বাড়িতে তিনটে বেডরুম আছে। তিনটি ঘরেই যদি আপনি ১.৫ টনের এসি বসাতে যান, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে ১ লাখ টাকার কিছুটা বেশি। কিন্তু পুরো বাড়ি সেন্ট্রাল এসি করতে চাইলে আপনার খরচ হতে পারে ৮০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা। এর বেশি দামেরও পেতে পারেন। সাধারণ উইন্ডো বা স্প্লিট এসির মতোই সেন্ট্রাল এসির দাম নির্ভর করে তার টন ক্ষমতার উপরে।
সেন্ট্রাল এসি টন ক্ষমতা বা ক্যাপাসিটি
সেন্ট্রাল এসি কমপক্ষে ৫ টনের হয়। আপনার বাড়ির প্রয়োজনীয়তা অনুসারে তা ১০ বা ১৫ টন ক্ষমতারও কিনতে পারেন। তবে, টন ক্ষমতা যত বাড়াবেন, ততই তা ঠান্ডা বেশি করবে এবং দামও বেশি দিতে হবে। বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান সেন্ট্রাল এসি বিক্রি করে। তবে আপনি বাড়িতে সেন্ট্রাল এসি বসাতে গেলে একজন ইলেকট্রিশিয়ানের মতামত নিয়ে নিলে ভাল হবে। তিনি আপনাকে একটা অনুমান করে জানাতে পারবেন যে, আপনার বাড়ির জন্য কতটা পাইপ এবং তারের প্রয়োজন হবে। সেই অনুযায়ী আপনি খরচের অংকটাও অনুমান করে নিতে পারবেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

