সমতা প্রতিষ্ঠায় চাই সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে ‘নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় চাই সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন’ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাহাতাবুন নেসা এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস।
সভায় বক্তারা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।
আন্তর্জাতিক মানবাধিকার সনদের মধ্যে অন্যতম সিডও সনদ, যাকে বলা হয় উইমেন্স বিল অব রাইটস। সিডও সনদের ২ টি ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে আইনের সংস্কার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং ১৬ (১)( গ) ধারায় বিয়ে ও পারিবারিক আইনে সমঅধিকার বিষয়টি উল্লেখ করেন। সিডও বাস্তবায়ন ছাড়া সমান অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে বক্তারা জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.ফওজিয়া মোসলেম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সংসদ সদস্য এ্যারোমা দত্ত, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ অবজারভারের সম্মানিত সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, এবং ঢাকা হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি আব্দুল আজিজ মিন্টু। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ইন্দু প্রভা এবং জনপ্রতিনিধি দেওয়ান আবদুল মান্নান, ১১ নম্বর ওয়ার্ড, উত্তর সিটি কর্পোরেশন।
মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের ঢাকা মহানগরের সহ-সাধারণ সম্পাদক মঞ্জু ধর। সভা সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা মহানগরের আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুননেসা খান।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


